ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

কাফনের কাপড় পরে মিছিলের ঘটনায় উপজেলা আহ্বায়ককে জেলা বিএনপির নোটিশ

পটুয়াখালী-২ (বাউফল) আসনে বিএনপির দলীয় প্রার্থী ঘোষণার পর কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেওয়ার ঘটনায় বাউফল উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুর জব্বার মৃধাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা বিএনপি।

১৪ জানুয়ারি পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান টোটনের স্বাক্ষরিত এক চিঠিতে তাকে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, পটুয়াখালী-২ (বাউফল) আসনে বিএনপির দলীয় প্রার্থী ঘোষণার পর আপনার নেতৃত্বে কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে, যা দলীয় শৃঙ্খলা ও আদর্শের পরিপন্থি হিসেবে প্রতীয়মান। এ কারণে আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা ৪৮ ঘণ্টার মধ্যে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

প্রসঙ্গত, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-২ (বাউফল) আসনে বিএনপির দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদারকে। এ ঘোষণার পর মনোনয়ন বঞ্চিত বিএনপির কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদক মুনির হোসেন এবং শিল্পপতি ফারুক আহমেদ তালুকদারের অনুসারীরা মনোনয়ন বাতিলের দাবিতে বাউফলে কাফনের কাপড় পরে মিছিল ও সমাবেশ করেন।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

কাফনের কাপড় পরে মিছিলের ঘটনায় উপজেলা আহ্বায়ককে জেলা বিএনপির নোটিশ

প্রকাশের সময়ঃ ০২:০১:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬