ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
নুসরাত হত্যা মামলা- ডেথ রেফারেন্স ও আপিলের রায় আজ হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা- পুলিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রীর মধ্যে দায়িত্ব বণ্টন সকালের মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা সঙ্গী অসুস্থ হলে শুধু পাশে থাকা যথেষ্ট, নাকি দায়িত্বও নিতে হবে? বদনজর লাগলে যেভাবে বুঝবেন, জেনে নিন করণীয় রংপুরে শিক্ষক পরিবার হত্যা- বিয়ের আগেই থেমে গেল আগামী চক্রবর্তীর স্বপ্ন রংপুরে পাশাপাশি চিতায় পরিবারের চার সদস্যের শেষকৃত্য সম্পন্ন মন্ত্রী ড. আবদুল মঈন খানকে ফুলেল শুভেচ্ছা জানাল নরসিংদী জেলা সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদ নিউইয়র্কে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে উত্তর আমেরিকা বিএনপির ব্যাপক প্রস্তুতি

খালেদা জিয়া গণতন্ত্রের ইতিহাসে স্বর্ণাক্ষরে স্মরণীয় থাকবেন- দুলু

বৃহস্পতিবার বিকেলে নাটোর সদর উপজেলা বিএনপির সাবেক সদস্য মরহুম ফরিদুল ইসলাম দিলুর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের মানুষের কল্যাণে নিবেদিত একজন আপসহীন নেত্রী। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে তিনি কখনো আপস করেননি এবং আপসহীন নেত্রী হিসেবেই তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে নাটোর সদর উপজেলা বিএনপির সাবেক সদস্য মরহুম ফরিদুল ইসলাম দিলুর পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাটোর সদর উপজেলার ৫ নম্বর বড় হরিশপুর ইউনিয়নের জাঠিয়ান দারুস সালাম হাফিজিয়া কওমি মাদরাসা প্রাঙ্গণে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানে দুলু বলেন, যত দিন বাংলাদেশ থাকবে এবং বাংলা ভাষা টিকে থাকবে, তত দিন বেগম খালেদা জিয়ার নাম বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। দেশের মানুষের অধিকার আদায় ও গণতন্ত্র রক্ষায় তার অবদান কখনোই মুছে যাওয়ার নয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহীন, জেলা বিএনপির সদস্য কাজী শাহ আলম ও নাসিম উদ্দিন নাসিম। এছাড়া জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, ৫ নম্বর বড় হরিশপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ইব্রাহিম হোসেন, সাধারণ সম্পাদক মাহাতাব আলী বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রশিদ চঞ্চলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে মরহুম ফরিদুল ইসলাম দিলুর রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

জনপ্রিয় সংবাদ

নুসরাত হত্যা মামলা- ডেথ রেফারেন্স ও আপিলের রায় আজ

খালেদা জিয়া গণতন্ত্রের ইতিহাসে স্বর্ণাক্ষরে স্মরণীয় থাকবেন- দুলু

প্রকাশের সময়ঃ ০১:৫০:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬