ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি সাইনবোর্ডে ‘ডাক্তার’, আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট! চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে ‘অবরুদ্ধ করে’ পিটুনি, আহত ৭; সাংবাদিক-পুলিশও লাঞ্ছিত “মনগড়া প্রচার সংখ্যার ভিত্তিতে আর রাষ্ট্রীয় বিজ্ঞাপন নয়”- তথ্যমন্ত্রী শিবগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে আগুনের খেলায় মেতে উঠল শিশুরা মাগুরায় শুরু দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬” দেবিদ্বারে ছেলের পিটুনিতে বাবার মৃত্যু পাটগ্রাম সীমান্তে সাবেক কূটনীতিক আটক, জব্দ ৭ পাসপোর্ট প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে গৌরনদীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু পারিবারিক কলহের জেরে নাটোরে বৃদ্ধ স্বামী খুন, স্ত্রী আটক

ঘোষিত তফসিলে সংশোধনী এনে ইসির প্রজ্ঞাপন

নির্বাচন ভবন।ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলে আংশিক সংশোধন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। গত ১১ ডিসেম্বর প্রকাশিত মূল প্রজ্ঞাপনের কিছু তারিখ ও তথ্যে পরিবর্তন এনে একটি সংশোধিত প্রজ্ঞাপন জারি করেছে ইসি। শনিবার (২০ ডিসেম্বর) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত সংশোধিত প্রজ্ঞাপনটি জারি করেছে ইসি। সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে মূলত তিনটি প্রধান পরিবর্তন আনা হয়েছে।

সংশোধিত প্রজ্ঞাপনে ইসি জানায়, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ১১ এর দফা (১) অনুসারে, বাংলাদেশ নির্বাচন কমিশন, জাতীয় সংসদ গঠন করার উদ্দেশ্যে প্রত্যেক নির্বাচনি এলাকা হতে একজন সদস্য নির্বাচনের জন্য সময়সূচী ঘোষণা সম্বলিত গত ১১ ডিসেম্বর বাংলাদেশ গেজেটের সংশোধন আনা হয়েছে।

সংস্থাটি আরো জানায়, গেজেটের ১৩৩০৫ পৃষ্ঠায় ২য় ও ৩য় লাইনে উল্লিখিত সংবিধানের ১২৩ অনুচ্ছেদের অধীন শব্দ, চিহ্নসমূহ বিলুপ্ত হইবে; গেজেটের ১৩৩০৫ পৃষ্ঠায় মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের তারিখ এর বিপরীতে উল্লিখিত ২১-২৭ পৌষ, ৫-১১ জানুয়ারি, সোমবার-রোববার শব্দ, চিহ্নসমূহের পরিবর্তে ২১-২৫ পৌষ, ৫-৯ জানুয়ারি, সোমবার-শুক্রবার শব্দ, চিহ্নসমূহ প্রতিস্থাপিত হবে। গেজেটের ১৩৩০৬ পৃষ্ঠায় আপিল নিষ্পত্তির তারিখ এর বিপরীতে উল্লিখিত ২৮ পৌষ-৪ মাঘ, ১২-১৮ জানুয়ারি, সোমবার-রোববার’ শব্দ, চিহ্নসমূহের পরিবর্তে ‘২৬ পৌষ-৪ মাঘ, ১০-১৮ জানুয়ারি, শনিবার-রোববার’ শব্দ, চিহ্নসমূহ প্রতিস্থাপিত হবে।

জনপ্রিয় সংবাদ

হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি

ঘোষিত তফসিলে সংশোধনী এনে ইসির প্রজ্ঞাপন

প্রকাশের সময়ঃ ০১:৫০:৩৪ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫