ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

বরের জুতা লুকানোকে কেন্দ্র করে ভাঙচুর, ভেঙে গেল বিয়ে

সিরাজগঞ্জের শাহজাদপুরে বিয়ের অনুষ্ঠানে মজা করে বরের জুতা লুকিয়ে রাখাকে কেন্দ্র করে উত্তেজনার এক পর্যায়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে শেষ পর্যন্ত বিয়েটিই ভেঙে যায়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত শুক্রবার শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের গুলিয়াখালীর চরে এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে গুলিয়াখালী গ্রামের আব্দুল খালেকের ছেলে আজিজুল হক বরযাত্রী নিয়ে বিয়ে করতে কনের বাড়িতে আসেন। বিয়ের আনুষ্ঠানিকতার অংশ হিসেবে কনে পক্ষের ছোট ছেলে-মেয়েরা মজা করে বরের জুতা লুকিয়ে রাখে। এতে বর পক্ষের কয়েকজন ক্ষিপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে তারা কনের বাড়িতে থাকা টেবিল-চেয়ারসহ ঘরবাড়িতে ভাঙচুর চালায়। পরে তারা বিয়ে করবে না বলে জানিয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করে। কনের খালা খাদিজা বেগম বলেন, “ছোট ছেলে-মেয়েরা মজা করে বরের জুতা লুকিয়েছিল। এটা তো বিয়ের আনন্দেরই একটা অংশ। এ কারণে বিয়ে ভেঙে যাবে, এটা কেউ ভাবেনি।”তিনি আরও বলেন, “বরকে বরণ করতে স্মার্টফোন ও দশ আনি স্বর্ণের চেইনের ব্যবস্থা করা হয়েছিল। প্রায় ২০০ জন অতিথির খাবারের আয়োজন ছিল। বর পক্ষ বিয়ে না করায় সব খাবার নষ্ট হয়ে গেছে।”এ বিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ৯৯৯ নম্বরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। কনে পক্ষ থেকে অভিযোগ দেওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তারা সামাজিকভাবে বিষয়টি মীমাংসা করবে বলে জানিয়েছে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

বরের জুতা লুকানোকে কেন্দ্র করে ভাঙচুর, ভেঙে গেল বিয়ে

প্রকাশের সময়ঃ ০৭:১২:৩৫ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫