ঢাকা ০২:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায়,চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির অতিরিক্ত টহল ও চেকপোস্ট

৫৯ বিজিবির দায়িত্বপূর্ণ পুরো এলাকায় অতিরিক্ত টহল ও একাধিক চেকপোস্ট ও তল্লাশী।

খুলনায় জাতীয় নাগরিক পার্টি নসিপির এক নেতাকে গুলির ঘটনার পর নিরাপত্তা পরিস্থিতি জোরদার করা হয়েছে। ঘটনার পরপরই চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবির দায়িত্বপূর্ণ পুরো এলাকায় অতিরিক্ত টহল ও একাধিক চেকপোস্ট স্থাপন করা হয়েছে। সন্দেহভাজনদের শনাক্ত ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় চেকিং কার্যক্রম চলমান রয়েছে। স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, ঘটনার পর এলাকায় নিরাপত্তা ঝুঁকি এড়াতে সমন্বিতভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। গুরুত্বপূর্ণ সড়ক, প্রবেশপথ ও জনবহুল এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। একই সঙ্গে যানবাহন ও ব্যক্তির পরিচয় যাচাই করা হচ্ছে।
৫৯ বিজিবি সূত্রে জানা গেছে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এই টহল ও চেকপোস্ট কার্যক্রম অব্যাহত থাকবে। প্রয়োজন অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থায় আরও জোর দেওয়া হবে।
এদিকে, গুলির ঘটনার বিষয়ে তদন্ত চলছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায়,চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির অতিরিক্ত টহল ও চেকপোস্ট

প্রকাশের সময়ঃ ০১:৫৯:২০ অপরাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫