ঢাকা ১২:১২ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

সামাজিক মাধ্যমে ছড়ানো রিয়াজের মৃত্যুর গুজব, যা জানাল শিল্পী সমিতি

রিয়াজ

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) হঠাৎ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা রিয়াজ আহমেদের মৃত্যুর খবর। তবে এ বিষয়ে কোনো নির্ভরযোগ্য বা নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এমনকি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিও বিষয়টি সম্পর্কে কিছু জানে না বলে জানিয়েছে।

খবরটিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলে উল্লেখ করেছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও চিত্রনায়ক জয় চৌধুরী। বুধবার সন্ধ্যায় তিনি বলেন, ‘রিয়াজ ভাইয়ের সঙ্গে আমাদের দীর্ঘদিন ধরে যোগাযোগ নেই, তাঁর ফোনও বন্ধ। কিন্তু এমন কোনো ঘটনা ঘটলে শিল্পী সমিতি তা জানবে না—এটা হতে পারে না। এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো একটি গুজব।’

তিনি আরও বলেন, ‘এর আগেও নায়ক রাজ্জাক, এটিএম শামসুজ্জামান, মিশা ভাই, ডিপজল ভাই ও রুবেল ভাইকে নিয়ে এ ধরনের ভুয়া মৃত্যুসংবাদ ছড়ানো হয়েছে।’

এ ধরনের গুজবে শিল্পীরা যেমন বিব্রত হন, তেমনি শিল্পীদের পরিবারের সদস্যদের ওপরও এর নেতিবাচক প্রভাব পড়ে উল্লেখ করে জয় চৌধুরী জানান, এবার এসব গুজবের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে যাচ্ছে শিল্পী সমিতি। তিনি বলেন, ‘কিছুদিন পরপর শিল্পীদের নিয়ে মৃত্যুর গুজব ছড়ানো হচ্ছে। এবার আমরা আইনি ব্যবস্থা নেব। ইতোমধ্যে প্রয়োজনীয় কিছু ডকুমেন্ট সংগ্রহ করা হয়েছে।’

শিল্পী সমিতির নেতাদের ধারণা, ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে ভিউ বাড়ানোর উদ্দেশ্যেই একটি চক্র পরিকল্পিতভাবে এ ধরনের গুজব ছড়ায়।

উল্লেখ্য, ১৯৯০-এর দশকের মাঝামাঝি সময় থেকে প্রায় দুই দশক ধরে ঢালিউডে জনপ্রিয়তার শীর্ষে ছিলেন রিয়াজ আহমেদ। ‘বাংলার নায়ক’ চলচ্চিত্রের মাধ্যমে তাঁর চলচ্চিত্রে অভিষেক ঘটে। এরপর তিনি উপহার দিয়েছেন অসংখ্য সুপারহিট সিনেমা।

২০২২ সালের ২৩ সেপ্টেম্বর রিয়াজ অভিনীত সর্বশেষ সিনেমা ‘অপারেশন সুন্দরবন’ মুক্তি পায়। এরপর থেকে তাঁকে নতুন কোনো কাজে দেখা যায়নি।

রাজনৈতিক দিক থেকেও রিয়াজ একসময় সক্রিয় ছিলেন। শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডে তিনি আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলেন এবং একাধিকবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবেও তাঁকে দেখা গেছে। তবে ৫ আগস্টের পর থেকে তিনি অনেকটাই আড়ালে রয়েছেন।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

সামাজিক মাধ্যমে ছড়ানো রিয়াজের মৃত্যুর গুজব, যা জানাল শিল্পী সমিতি

প্রকাশের সময়ঃ ১২:৫৯:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫