ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

তারেক রহমানের কাছে চীনের রাষ্ট্রদূতের চিঠিতে শোক

তারেক রহমান। ফাইল ছবি

ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে গভীর সমবেদনা জানিয়েছেন। চিঠিতে লেখা হয়েছে, চীনের জনগণের একজন প্রিয় বন্ধু হিসেবে পরিচিত খালেদা জিয়ার অবদান দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর স্থায়ী ছাপ রেখে গেছে। চীনের জনগণ তাঁকে গভীর কৃতজ্ঞতা ও সর্বোচ্চ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

আজ মঙ্গলবার তারেক রহমানের কাছে লেখা এক চিঠিতে ইয়াও ওয়েন এই প্রতিক্রিয়া জানিয়েছেন। ঢাকায় চীন দূতাবাস তাদের ফেসবুক পেজে চিঠিটি প্রকাশ করেছে।

তারেক রহমানের কাছে পাঠানো চিঠিতে ইয়াও ওয়েন লিখেছেন, ‘অত্যন্ত গভীর শোক ও ভারাক্রান্ত হৃদয়ে বিএনপির চেয়ারপারসন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং আপনার প্রিয় মা খালেদা জিয়ার মৃত্যুতে আমি গভীর সমবেদনা জানাচ্ছি।’ চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আলাদা আলাদাভাবে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের কাছে শোকবার্তা পাঠিয়েছেন।

ইয়াও ওয়েন লিখেছেন, খালেদা জিয়া দীর্ঘদিন ধরে বাংলাদেশের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতীক ছিলেন এবং স্বাধীনতার এক অবিচল পথিকৃৎ হিসেবে ভূমিকা রেখেছেন। তাঁর নেতৃত্ব দেশের ইতিহাস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, আর তাঁর দৃঢ়তা দেশের জনগণকে অনুপ্রাণিত করেছে। তিনি চীনা জনগণের একজন প্রিয় বন্ধু হিসেবেও পরিচিত ছিলেন; তাঁর অবদান আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর স্থায়ী ছাপ রেখে গেছে। চীনের জনগণ তাঁকে গভীর কৃতজ্ঞতা ও সর্বোচ্চ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে লিখেছেন, ‘কমিউনিস্ট পার্টি অব চায়না আপনার নেতৃত্বে থাকা বিএনপির সঙ্গে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবে।’

তারেক রহমানকে দেওয়া চিঠিতে আরও লেখা হয়েছে, ‘আরও একবার আমার আন্তরিক সমবেদনা গ্রহণ করুন। খালেদা জিয়ার আত্মার শান্তি কামনা করি। বাংলাদেশ ও চীন–বাংলাদেশ সম্পর্কের জন্য তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকুক।’

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

তারেক রহমানের কাছে চীনের রাষ্ট্রদূতের চিঠিতে শোক

প্রকাশের সময়ঃ ০৬:৫০:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫