ঢাকা ০৬:২৩ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

বেগম খালেদা জিয়ার জানাজা আজ বেলা ২টায়, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়- মির্জা ফখরুল

খালেদা জিয়াছবি: বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেজ থেকে সংগৃহীত।

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা আজ বুধবার বেলা ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে।

জানাজা শেষে তাঁকে তাঁর স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাফন করা হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর  মঙ্গলবার বেলা পৌনে ৩টার দিকে গুলশানের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জরুরি স্থায়ী কমিটির সভা শেষে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। দুপুর সাড়ে ১২টার দিকে স্থায়ী কমিটির এই সভা শুরু হয়। এ সময় স্থায়ী কমিটির সদস্যরা অংশ নেন। এর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গুলশান কার্যালয়ে দুই ঘণ্টাব্যাপী স্থায়ী কমিটির সভা হয়।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খালেদা জিয়ার জানাজা পড়াবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব। পুরো জানাজা কার্যক্রমের সঞ্চালনা করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সবাই অত্যন্ত সুশৃঙ্খলভাবে জানাজায় অংশগ্রহণ করবেন। তাঁর দাফনে অংশ নেবেন।
সাত দিনব্যাপী শোক পালনের ঘোষণা দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সরকারের পক্ষ থেকে শোক ও সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। আমরা সরকারকে ধন্যবাদ জানাই। পাশাপাশি বিএনপির পক্ষ থেকে সাত দিনব্যাপী শোক ঘোষণা করা হয়েছে। এই সাত দিন কালো ব্যাজ ধারণ করব। একই সঙ্গে প্রত্যেকটি দলীয় কার্যালয়ে কালো পতাকা উড়বে। প্রত্যেক কার্যালয়ে কোরআন তেলাওয়াত ও দোয়া পড়া হবে। এ জন্য সবার সহযোগিতা কামনা করছি।’

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

বেগম খালেদা জিয়ার জানাজা আজ বেলা ২টায়, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়- মির্জা ফখরুল

প্রকাশের সময়ঃ ০৬:৩৮:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫