ঢাকা ১২:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি সাইনবোর্ডে ‘ডাক্তার’, আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট! চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে ‘অবরুদ্ধ করে’ পিটুনি, আহত ৭; সাংবাদিক-পুলিশও লাঞ্ছিত “মনগড়া প্রচার সংখ্যার ভিত্তিতে আর রাষ্ট্রীয় বিজ্ঞাপন নয়”- তথ্যমন্ত্রী শিবগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে আগুনের খেলায় মেতে উঠল শিশুরা মাগুরায় শুরু দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬” দেবিদ্বারে ছেলের পিটুনিতে বাবার মৃত্যু পাটগ্রাম সীমান্তে সাবেক কূটনীতিক আটক, জব্দ ৭ পাসপোর্ট প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে গৌরনদীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু পারিবারিক কলহের জেরে নাটোরে বৃদ্ধ স্বামী খুন, স্ত্রী আটক

“আ.লীগ–বিএনপি থেকে আসুন, নিরাপত্তা ও দায় আমাদের” জামায়াত নেতা লতিফুর

চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া মদনমোড় এলাকায় এক উঠান বৈঠকে লতিফুর রহমান। ছবি

“আ.লীগ–বিএনপি থেকে আসুন, নিরাপত্তা ও দায় আমাদের” — জামায়াত এখন ‘নতুন শক্তি’: লতিফুর রহমান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক লতিফুর রহমান বলেছেন, বাংলাদেশে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন অনিবার্য। যারা আওয়ামী লীগ কিংবা বিএনপি থেকে জামায়াতে ইসলামীতে যোগ দেবেন, তাদের সব দায়-দায়িত্ব জামায়াত নেবে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া মদনমোড় এলাকায় এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

লতিফুর রহমান বলেন, “জামায়াতকে আগের জামায়াত মনে করবেন না। জামায়াত এখন অনেক শক্তিশালী। যারা আ.লীগ বা বিএনপি থেকে আমাদের দলে আসছেন, তারা নির্ভয়ে থাকবেন। আইন-আদালত, কোর্ট-কাচারি, থানা—সবকিছুর দায়িত্ব আমরা নেব, ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, “আল্লাহর দল ছাড়া মানুষের গড়া দলে প্রকৃত কল্যাণ নেই”—এ কথা কোরআনের নির্দেশ বলেই উল্লেখ করেন তিনি। রাজনীতিতে আদর্শ ও ঈমানের গুরুত্ব তুলে ধরে বলেন, ভালোবাসা, শত্রুতা কিংবা দান-সবই আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে।

নিজের রাজনৈতিক অতীত তুলে ধরে সাবেক এই এমপি বলেন, “আমি নিজেও আ.লীগ পরিবারের সন্তান। ১৯৭১ সালের শহীদ পরিবারের ছেলে। স্বাধীনতার জন্য কাজ করেছি। পরে ইসলামী ছাত্রশিবিরের মাধ্যমে ইসলামের প্রকৃত শিক্ষা পেয়েছি। নামাজ, কোরআন ও মুসলমানের জীবনব্যবস্থা শিবিরই আমাকে শিখিয়েছে।” তিনি অভিযোগ করেন, জামায়াতে যোগ দেওয়া সাবেক আ.লীগ কর্মীদের বাড়িতে পুলিশ পাঠিয়ে হয়রানি করা হচ্ছে। এ বিষয়ে তিনি সরাসরি আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি সতর্ক বার্তা দিয়ে বলেন, “ডিস্টার্ব করবেন না। ইসলাম মানবতার ধর্ম। কোরআন শুধু মুসলমানদের জন্য নয়, সমগ্র মানবজাতির জন্য।” লতিফুর রহমান আরও দাবি করেন, জামায়াতে এখন হিন্দু সম্প্রদায়ের লোকজনও দলে দলে যোগ দিচ্ছেন এবং জামায়াত তাদের প্রার্থী হিসেবেও জায়গা দিচ্ছে।
তিনি বলেন, “সব দল মানুষ দেখে ফেলেছে। এখন মানুষ জামায়াতে ইসলামীকে দেখতে চায়। আর আমাদের ‘রগ কাটা পার্টি’ বলা—এসব পুরোনো অপপ্রচার। জনগণ আর এসব খাচ্ছে না।”

বিএনপির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন,“ঘাবড়ানোর কিছু নেই। আবোলতাবোল কথা না বলে বলুন—আপনারা কী করেছেন, আর ভবিষ্যতে কী করতে চান।” উঠান বৈঠকে স্থানীয় জামায়াত নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি

“আ.লীগ–বিএনপি থেকে আসুন, নিরাপত্তা ও দায় আমাদের” জামায়াত নেতা লতিফুর

প্রকাশের সময়ঃ ১১:০২:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬