ঢাকা ০৪:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

খালেদা জিয়ার মৃত্যু: হাইকমিশনের শোক বইয়ে যা লিখলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী

খালেদা জিয়ার মৃত্যুতে ভারত সরকার ও ভারতের জনগণের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ছবি-সংগৃহীত

খালেদা জিয়ার মৃত্যুতে ভারত সরকার ও ভারতের জনগণের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা ও সমবেদনা জানিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেছেন, ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারে তার অবদান চিরদিন স্মরণীয় হয়ে থাকবে।

আজ বৃহস্পতিবার দুপুরে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে গিয়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানান তিনি। এ সময় তিনি বাংলাদেশ মিশনে সংরক্ষিত শোক বইতে এই বার্তা লেখেন।

বাংলাদেশ হাইকমিশনে পৌঁছালে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ রাজনাথ সিংকে স্বাগত জানান।

এক্সে দেওয়া এক পোস্টে রাজনাথ সিং জানান, তিনি বাংলাদেশ হাইকমিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে তার পরিবার এবং বাংলাদেশের জনগণের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

এর আগে, বুধবার (৩১ ডিসেম্বর) খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এবং শ্রদ্ধা জানাতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ঢাকায় সফর করেন। ওই সফরে তিনি তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লেখা একটি শোকবার্তা তার হাতে তুলে দেন।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

খালেদা জিয়ার মৃত্যু: হাইকমিশনের শোক বইয়ে যা লিখলেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী

প্রকাশের সময়ঃ ১১:২০:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬