ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

রাজধানীর ১৫ আসনে ৬২ জনের মনোনয়ন বাতিল

ফাইল ছবি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা নগরীর ১৫টি সংসদীয় আসনে জমা পড়া মনোনয়নপত্রের বাছাই শেষে ১৩১ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া ৬২টি মনোনয়নপত্র বাতিল করা হয়েছে, স্থগিত হয়েছে একটি করে মনোনয়নপত্র।

আজ শনিবার রাজধানীর সেগুনবাগিচায় রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র বাছাই হবে ঢাকা মহানগরীর ১৩টি আসনের এবং আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে বাকি দুই আসনের মনোনয়নপত্র বাছাই করা হয়। পরে ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার শরফ উদ্দিন আহমদ চৌধুরী সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, ‘ঢাকার ১৩টি আসনের জন্য মোট ২৫৩টি মনোনয়নপত্র বিক্রি করা হলেও শেষ পর্যন্ত ১৭৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। বাছাই শেষে এর মধ্যে ১১৯টি বৈধ, ৫৪টি বাতিল এবং একটি মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে। স্থগিত রাখা মনোনয়নপত্রটি ঢাকা-১৮ আসনের প্রার্থী মোহাম্মদ আশরাফুল হকের (বাংলাদেশ জামায়াতে ইসলামী)। তিনি একটি সম্পূরক হলফনামা জমা দেওয়ার জন্য সময় চেয়েছেন। আবেদন বিবেচনায় তাঁকে সময় দেওয়া হয়েছে।’ শরফ উদ্দিন বলেন, ‘বেশিরভাগ ক্ষেত্রে স্বতন্ত্র প্রার্থীদের সমর্থনসংক্রান্ত ত্রুটি, ঋণখেলাপি থাকা, হলফনামায় স্বাক্ষরের ঘাটতি, কাগজপত্রের অসংগতি, রাজনৈতিক দলের নিবন্ধনসংক্রান্ত সমস্যা এবং যথাযথ ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির স্বাক্ষর না থাকার কারণে মনোনয়ন বাতিল হয়েছে।’

তিনি জানান, বিএনপির সব প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র প্রার্থীর সংখ্যাই বেশি।

বাতিল হওয়া মনোনয়নপত্রের বিরুদ্ধে আপিল বিষয়ে বিভাগীয় কমিশনার বলেন, ‘আগামী ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত আপিল করা যাবে।’

ঢাকা-১৩ ও ঢাকা-১৫ আসনের বাছাই নিয়ে রিটার্নিং কর্মকর্তা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী বলেছেন, ঢাকা-১৩ আসনে ছয়জনের মনোনয়নপত্র বৈধ হয়েছে, বাকি পাঁচজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। আর ঢাকা-১৫ আসনে ছয়জনের মনোনয়নপত্র বৈধ করা হয়েছে, বাকি তিনজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

রাজধানীর ১৫ আসনে ৬২ জনের মনোনয়ন বাতিল

প্রকাশের সময়ঃ ০৭:১৫:০৮ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬