ঢাকা ০২:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
শিবগঞ্জে মিনি ট্রাকসহ চালক আটক, প্রায় ৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ্ধার নলডাঙ্গায় সাংবাদিক হেনস্তা- যুবদল নেতাসহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগে মহাসড়ক অবরোধ, ক্লিনিকে ভাঙচুর চাঁপাইনবাবগঞ্জে তাজেমা বেগমের সম্পত্তি ঘিরে ‘দালাল সিন্ডিকেট’ সক্রিয় হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি সাইনবোর্ডে ‘ডাক্তার’, আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট! চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে ‘অবরুদ্ধ করে’ পিটুনি, আহত ৭; সাংবাদিক-পুলিশও লাঞ্ছিত “মনগড়া প্রচার সংখ্যার ভিত্তিতে আর রাষ্ট্রীয় বিজ্ঞাপন নয়”- তথ্যমন্ত্রী শিবগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে আগুনের খেলায় মেতে উঠল শিশুরা মাগুরায় শুরু দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬”

ভারতবিরোধী অবস্থানের জেরে হাসনাত আবদুল্লাহর ফেসবুক প্রোফাইল ডিসেবল

হাসনাত আব্দুল্লাহ। ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলটি অকার্যকর (ডিসেবল) করা হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে লাইভে এসে তিনি নিজেই এই তথ্য জানিয়েছেন। আইডিটি বন্ধ থাকায় গত কয়েক দিন ভক্ত ও সমর্থকদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল বলে জানান তিনি। ভিডিও বার্তায় হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমার ‘হাসনাত আব্দুল্লাহ’ নামের ব্যক্তিগত প্রোফাইলটি বেশ কিছুদিন আগে ডিজেবল করে দেওয়া হয়েছে। ভারতবিরোধী অবস্থান নেওয়ায় পরবর্তীতে কিছু পোস্টের কারণে কপিরাইট ক্লেইমের মধ্য দিয়ে আমার আইডিটিকে ডিজেবল করে দেওয়া হয়।’ তিনি জানান, ব্যক্তিগত আইডি অকার্যকর হওয়ায় এখন থেকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকেই তিনি নিয়মিত সক্রিয় থাকবেন। ইতিপূর্বে এই পেজটি মূলত অ্যাডমিনরা পরিচালনা করতেন। আইডি হারিয়ে ফেলায় যোগাযোগ সচল রাখতে হাসনাত আবদুল্লাহ তার সমর্থকদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন। ভিডিও বার্তায় তিনি বলেন, তার কথা ও সংবাদগুলো সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য অনুসারীরা যেন এই পেজটি শেয়ার করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতবিরোধী অবস্থানের কারণে কপিরাইট অভিযোগ এনে তার প্রোফাইলটি অকার্যকর করা হয়েছে বলে মনে করছেন এই নেতা।

জনপ্রিয় সংবাদ

শিবগঞ্জে মিনি ট্রাকসহ চালক আটক, প্রায় ৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ্ধার

ভারতবিরোধী অবস্থানের জেরে হাসনাত আবদুল্লাহর ফেসবুক প্রোফাইল ডিসেবল

প্রকাশের সময়ঃ ০৫:১২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬