ঢাকা ০২:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
শিবগঞ্জে মিনি ট্রাকসহ চালক আটক, প্রায় ৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ্ধার নলডাঙ্গায় সাংবাদিক হেনস্তা- যুবদল নেতাসহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগে মহাসড়ক অবরোধ, ক্লিনিকে ভাঙচুর চাঁপাইনবাবগঞ্জে তাজেমা বেগমের সম্পত্তি ঘিরে ‘দালাল সিন্ডিকেট’ সক্রিয় হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি সাইনবোর্ডে ‘ডাক্তার’, আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট! চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে ‘অবরুদ্ধ করে’ পিটুনি, আহত ৭; সাংবাদিক-পুলিশও লাঞ্ছিত “মনগড়া প্রচার সংখ্যার ভিত্তিতে আর রাষ্ট্রীয় বিজ্ঞাপন নয়”- তথ্যমন্ত্রী শিবগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে আগুনের খেলায় মেতে উঠল শিশুরা মাগুরায় শুরু দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬”

মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিলের শেষ দিনে ইসিতে প্রার্থীদের ভিড়

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে আপিল দায়েরের শেষ দিন । ছবি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের দেওয়া মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে আপিল দায়েরের শেষ দিন আজ। এ উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সকাল থেকেই প্রার্থীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

শুক্রবার (৯ জানুয়ারি) সকাল থেকে নির্বাচন কমিশন ভবনে স্থাপিত অঞ্চলভিত্তিক আপিল গ্রহণ কেন্দ্রগুলোতে মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল জমা দিচ্ছেন প্রার্থীরা। নির্বাচন কমিশন জানিয়েছে, বিকেল ৫টা পর্যন্ত এসব আপিল গ্রহণ করা হবে। সরেজমিনে দেখা যায়, কমিশন ভবনে স্থাপিত ১০টি অঞ্চলভিত্তিক বুথে দেশের বিভিন্ন এলাকার প্রার্থীরা কাগজপত্র জমা দিচ্ছেন।

ইসি কর্মকর্তারা জানান, আজ আপিল গ্রহণের কার্যক্রম শেষ হলে আগামীকাল শনিবার থেকে আপিলের শুনানি শুরু হবে। শুনানি শেষে কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী চূড়ান্ত প্রার্থী তালিকা প্রস্তুত করা হবে।

উল্লেখ্য, গত ৪ জানুয়ারি মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিনে দেশের ৩০০টি নির্বাচনী এলাকায় রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তারা মোট ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্র যাচাই করেন। এর মধ্যে ১ হাজার ৮৪২টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয় এবং ৭২৩টি মনোনয়নপত্র বাতিল করা হয়।

নির্বাচন কমিশন সূত্র জানায়, রিটার্নিং কর্মকর্তাদের আদেশের বিরুদ্ধে গত চার দিনে মোট ৪৬৯টি আপিল আবেদন জমা পড়েছে। এর মধ্যে বৃহস্পতিবার সর্বোচ্চ ১৭৪টি আপিল দায়ের করা হয়। ওই দিন মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ১৬৪টি এবং মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে ১০টি আপিল করা হয়। এর আগে বুধবার ১৩১টি, মঙ্গলবার ১২২টি এবং সোমবার প্রথম দিনে ৪২টি আপিল আবেদন জমা পড়ে।

ইসি সূত্র আরও জানায়, আপিল আবেদনের শুনানি আগামী ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত চলবে। আগারগাঁওয়ের নির্বাচন ভবনের বেজমেন্ট-২ এ অবস্থিত অডিটোরিয়ামে এসব শুনানি অনুষ্ঠিত হবে। প্রতিদিন গড়ে প্রায় ৭০টি করে আপিলের শুনানি নেওয়ার পরিকল্পনা করেছে কমিশন।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

শিবগঞ্জে মিনি ট্রাকসহ চালক আটক, প্রায় ৪ লাখ টাকার অবৈধ পণ্য উদ্ধার

মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিলের শেষ দিনে ইসিতে প্রার্থীদের ভিড়

প্রকাশের সময়ঃ ০৮:৩৮:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬