ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি সাইনবোর্ডে ‘ডাক্তার’, আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট! চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে ‘অবরুদ্ধ করে’ পিটুনি, আহত ৭; সাংবাদিক-পুলিশও লাঞ্ছিত “মনগড়া প্রচার সংখ্যার ভিত্তিতে আর রাষ্ট্রীয় বিজ্ঞাপন নয়”- তথ্যমন্ত্রী শিবগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে আগুনের খেলায় মেতে উঠল শিশুরা মাগুরায় শুরু দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬” দেবিদ্বারে ছেলের পিটুনিতে বাবার মৃত্যু পাটগ্রাম সীমান্তে সাবেক কূটনীতিক আটক, জব্দ ৭ পাসপোর্ট প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে গৌরনদীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু পারিবারিক কলহের জেরে নাটোরে বৃদ্ধ স্বামী খুন, স্ত্রী আটক

মুজিবনগরে বালিবোঝাই ট্রাকের চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার ভবেরপাড়া–সোনাপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

মেহেরপুরের মুজিবনগরে বালিবোঝাই ট্রাকের চাপায় পিষ্ট হয়ে বাঁধন মন্ডল (২৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (১০ জানুয়ারি) দুপুর আনুমানিক আড়াইটার দিকে উপজেলার ভবেরপাড়া–সোনাপুর সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত বাঁধন মন্ডল মুজিবনগর উপজেলার ভবেরপাড়া গ্রামের বাসিন্দা এবং শিবাস্তিন মণ্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাঁধন মন্ডল নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে কেদারগঞ্জ বাজারের উদ্দেশে রওনা হন। পথিমধ্যে ভবেরপাড়া–সোনাপুর সড়কে পৌঁছালে হঠাৎ তিনি নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। এ সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা বালিবোঝাই একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বলেন, “সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বালিবোঝাই ট্রাকটি আটক করে থানার হেফাজতে নিয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

এদিকে আকস্মিক এ দুর্ঘটনায় নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে গভীর শোকের মাতম চলছে।

জনপ্রিয় সংবাদ

হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি

মুজিবনগরে বালিবোঝাই ট্রাকের চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

প্রকাশের সময়ঃ ১২:০০:৫৮ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬