ঢাকা ১২:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

কৃষিজমি রক্ষায় কঠোর প্রশাসন- শিবগঞ্জে অবৈধ পুকুর খননে ৫০ হাজার টাকা জরিমানা

রোববার দুপুরে শিবগঞ্জ উপজেলায় এ অভিযান পরিচালনা হয়।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খননের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। কৃষিজমি রক্ষা ও পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ পুকুর খননের দায়ে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) দুপুর ২টার দিকে শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের নরসিংহপুর ইংলিশ এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তৌফিক আজিজ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ওই এলাকায় অবৈধভাবে মাটি উত্তোলন ও ফসলি জমি নষ্ট করার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় অবৈধ মাটি কাটার সঙ্গে জড়িত একজনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ধারা ৭ক(গ) লঙ্ঘনের দায়ে একই আইনের ১৫ ধারায় ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ তৌফিক আজিজ বলেন, কৃষিজমি দেশের খাদ্য নিরাপত্তার অন্যতম ভিত্তি। অবৈধভাবে পুকুর খনন ও মাটি উত্তোলনের ফলে একদিকে আবাদযোগ্য জমি কমে যাচ্ছে, অন্যদিকে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। এসব অনিয়ম বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, ভবিষ্যতে কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে আরও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রশাসনের এ উদ্যোগে স্থানীয় কৃষক ও এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন।

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

কৃষিজমি রক্ষায় কঠোর প্রশাসন- শিবগঞ্জে অবৈধ পুকুর খননে ৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশের সময়ঃ ০৫:৪৫:২৭ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬