ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
নারী উদ্যোক্তাদের ঋণ ও ব্যবসায়িক সেবা সহজ করার উদ্যোগ সরকারের রাবিতে হামলার আগে অস্ত্র নিয়ে অবস্থানের অভিযোগ, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন স্ত্রীর মৃত্যুর ১১ দিনের মাথায় স্বামীর মৃত্যু, অনিশ্চয়তায় তিন সন্তান শিশুকে ধর্ষণের অভিযোগে ব্যক্তি আটক, ইটের আঘাতে আহত ওসি পেঁয়াজ কাটার সময় চোখে পানি আসে কেন, কমানোর সহজ উপায় এশিয়ান গেমসে চীনের দাপট, এক ব্রোঞ্জে ৩৭তম বাংলাদেশ মেয়াদোত্তীর্ণ টেলিকম ব্যাটারি থেকে প্রত্যন্ত অঞ্চলে ব্যাকআপ বিদ্যুৎ ডিপফেক ভিডিও নিয়ে জাহ্নবীর পাশে জুনিয়র এনটিআর, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি উজ্জ্বল ও সতেজ ত্বকের জন্য কফির ৫ ব্যবহার হামলা-ভাঙচুরের মামলায় সাবেক সেনা কর্মকর্তা গোলাম মহিউদ্দিনের জামিন

ব্রিটেনের সড়কে দুর্ঘটনায় নিহত ৪, তিনজন বাংলাদেশি

যুক্তরাজ্যের গ্রেটার ম্যানচেস্টারের বোলটন এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চারজন প্রবাসী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন বাংলাদেশি বলে নিশ্চিত হওয়া গেছে। এ ঘটনায় আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

রবিবার (১১ জানুয়ারি) স্থানীয় সময় রাত পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সিলেটের বাসিন্দা নিয়াজ উদ্দিন জায়গিরদার তিনজন বাংলাদেশির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, নিহতদের মধ্যে তিনজন যুবক এবং একজন ট্যাক্সিচালক রয়েছেন। তারা হলেন—মোহাম্মদ জিব্রায়েল মুখতার (১৮), ফারহান প্যাটেল (১৮), মোহাম্মদ দানিয়াল (১৯) এবং ট্যাক্সিচালক মাসরব আলী (৫৪)। তবে ট্যাক্সিচালক মাসরব আলী বাংলাদেশি কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

আহতদের মধ্যে দুজন নারী ও তিনজন পুরুষ রয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানান, দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে প্রত্যক্ষদর্শীরা আতঙ্কিত হয়ে পড়েন। দুর্ঘটনার ভিডিও ধারণ করে তারা পুলিশকে সরবরাহ করেছেন। নিহতদের পরিবারকে ইতোমধ্যে বিষয়টি জানানো হয়েছে।

এ ঘটনায় স্থানীয় কমিউনিটি নেতারা গভীর শোক প্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। একই সঙ্গে তারা সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

নারী উদ্যোক্তাদের ঋণ ও ব্যবসায়িক সেবা সহজ করার উদ্যোগ সরকারের

ব্রিটেনের সড়কে দুর্ঘটনায় নিহত ৪, তিনজন বাংলাদেশি

প্রকাশের সময়ঃ ০৮:৪৮:৫৫ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬