ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
পদোন্নতির পর ১১২ উপসচিবকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পদায়ন কলকাতা ও লন্ডনের ঘটনায় ১০ বাংলাদেশির প্রাণহানিতে- জামায়াতের শোক বাস কাউন্টারে যাত্রী ওঠানো নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ-আহত অন্তত ১০ বিদায়ী বক্তব্যে আবেগঘন মির্জা ফখরুল, দলীয় এমপিদের কাছে চাইলেন দোয়া ও সমর্থন টিকটকে আসছে নতুন সুবিধা নারীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে মেঘনা ঈদে মিলাদুন্নবী উদযাপনে সরকারের জাতীয় কর্মসূচি ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনের আগে বিএনপির সংসদীয় দলের সভা চলন্ত ট্রেন থেকে তেল চুরির ভিডিও ভাইরাল বাগমারায় মুক্তিযোদ্ধার দুই সন্তানকে ইজিবাইক উপহার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই কর্মকর্তা আটক

সোমবার (১২ জানুয়ারি) বিকাল সাড়ে চারটার দিকে অফিস থেকে বাসায় ফেরার পথে বিনোদপুর বাজারে মতিহার থানা পুলিশ আহসান হাবীবকে আটক করে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শাহ মখদুম হলের ডেপুটি রেজিস্ট্রার আহসান হাবীবকে আটক করেছে মতিহার থানা পুলিশ। সোমবার (১২ জানুয়ারি) বিকাল সাড়ে চারটার দিকে অফিস শেষে বাসায় ফেরার পথে নগরীর বিনোদপুর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, আহসান হাবীব রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতা ছিলেন এবং বর্তমানে তিনি রাজশাহী নগরীর ৩০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট। ২০২৪ সালের ৫ আগস্ট সরকার পতনের পর বোয়ালিয়া মডেল থানায় দায়ের করা একটি মামলায় তিনি আসামি হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন।

এর আগে, রোববার (১১ জানুয়ারি) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শের-ই-বাংলা হলের সেকশন অফিসার হানিফ মো. পলাশকে আটক করে পুলিশ। বেলা ৩টার দিকে অফিস শেষ করে বাড়ি ফেরার সময় নগরীর মেহেরচন্ডি কড়াইতলা মোড়ে স্থানীয় কিছু লোক তাকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে থানায় নিয়ে যায়।

ওসি আবুল কালাম আজাদ আরও জানান, হানিফ মো. পলাশ রাজশাহীর পবা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। এর আগে তিনি উপজেলা যুবলীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। তার বিরুদ্ধেও ২০২৪ সালের ৫ আগস্ট বোয়ালিয়া মডেল থানায় দায়ের করা মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে নাম রয়েছে। স্থানীয় জনগণ তাকে শনাক্ত করে পুলিশে সোপর্দ করে।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক হানিফ মো. পলাশ রাজশাহী-৩ আসনের আত্মগোপনে থাকা সাবেক সংসদ সদস্য আয়েন উদ্দিনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবেও পরিচিত। আটক দুজনের বিরুদ্ধেই প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

জনপ্রিয় সংবাদ

পদোন্নতির পর ১১২ উপসচিবকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পদায়ন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুই কর্মকর্তা আটক

প্রকাশের সময়ঃ ০২:২০:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬