ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির তৎপরতায় বিপুল মাদক উদ্ধার

শুক্রবার রাতে এসব মাদক উদ্ধার করে বিজিবি-৫৯।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে আবারও সফল অভিযান পরিচালনা করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। সীমান্তের শূন্যরেখার কাছাকাছি এলাকায় চালানো এ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও মাদকসদৃশ সিরাপ উদ্ধার করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, শুক্রবার (১৬ জানুয়ারি ২০২৬) রাত ৮টার দিকে ৫৯ বিজিবির অধীন চকপাড়া বিওপি’র একটি বিশেষ টহল দল শিবগঞ্জ উপজেলার সীমান্ত মেইন পিলার-১৮৩ সংলগ্ন এলাকা থেকে প্রায় ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ২ হাজার ৮৪০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট (টেনসিওইন) এবং ৩০ বোতল ফেন্সিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত নেশাজাতীয় এসকাফ ডিএক্স সিরাপ উদ্ধার করা হয়।

টহল দলের উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারীরা মাদকদ্রব্য ফেলে রেখে পালিয়ে যায় বলে জানিয়েছে বিজিবি। উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজিবি জানায়, গত দুই মাসে মহানন্দা ব্যাটালিয়ন সীমান্ত এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে প্রায় দুই হাজার বোতল ফেন্সিডিলের বিকল্প নেশাজাতীয় সিরাপ এবং ২১ হাজার পিস নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করেছে, যা সীমান্তে মাদকবিরোধী অভিযানে তাদের সক্রিয়তার প্রমাণ দেয়।

এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া, বিজিবিএম, বিজিওএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সীমান্ত এলাকায় সব ধরনের মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্কতায় কাজ করছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির তৎপরতায় বিপুল মাদক উদ্ধার

প্রকাশের সময়ঃ ০১:৩৫:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬