ঢাকা ১২:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি সাইনবোর্ডে ‘ডাক্তার’, আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট! চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে ‘অবরুদ্ধ করে’ পিটুনি, আহত ৭; সাংবাদিক-পুলিশও লাঞ্ছিত “মনগড়া প্রচার সংখ্যার ভিত্তিতে আর রাষ্ট্রীয় বিজ্ঞাপন নয়”- তথ্যমন্ত্রী শিবগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে আগুনের খেলায় মেতে উঠল শিশুরা মাগুরায় শুরু দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬” দেবিদ্বারে ছেলের পিটুনিতে বাবার মৃত্যু পাটগ্রাম সীমান্তে সাবেক কূটনীতিক আটক, জব্দ ৭ পাসপোর্ট প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে গৌরনদীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু পারিবারিক কলহের জেরে নাটোরে বৃদ্ধ স্বামী খুন, স্ত্রী আটক

লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

শীর্ষ সন্ত্রাসী ও অস্ত্রধারীর বিরুদ্ধে ছোট কাউসারের সহযোগী হিসেবে চিহ্নিত মোঃ হাসান তারেক (চিতা)-কে গ্রেপ্তার করা হয়।

লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার চন্দ্রগঞ্জ ইউনিয়নের পশ্চিম লতিফপুর গ্রামে যৌথ বাহিনীর একটি সফল অভিযান পরিচালিত হয়েছে।  ২২ জানুয়ারি ২০২৬ ইং, সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা ৩০ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শীর্ষ সন্ত্রাসী ও অস্ত্রধারীর বিরুদ্ধে ছোট কাউসারের সহযোগী হিসেবে চিহ্নিত মোঃ হাসান তারেক (চিতা)-কে গ্রেপ্তার করা হয়।

অভিযানটি পশ্চিম লতিফপুর গ্রামের এসপি মসজিদের সামনে পরিচালিত হয়। গ্রেপ্তারকৃত আসামির কাছ থেকে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ০১টি বিদেশি পিস্তল,০১টি পিস্তলের ম্যাগাজিন,০৫ রাউন্ড অ্যামোনিশন,০২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন। উদ্ধারকৃত অস্ত্র ও মালামালসহ গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তীতে চন্দ্রগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। গ্রেপ্তারকৃত আসামি হলো মোঃ হাসান তারেক (চিতা) পিতা: মৃত আব্দুস সাত্তার। গ্রাম পশ্চিম লতিফপুর,  ৪নং ওয়ার্ড, থানা-চন্দ্রগঞ্জ অভিযান চলাকালে লক্ষ্মীপুর আর্মি ক্যাম্পের একটি টহল দল এবং পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে উপস্থিত ছিল। অভিযানের সময় কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। অভিযানটি পরিচালনা করেন মেজর মোঃ রাহাত খান এবং  ক্যাপ্টেন আরমান হাবিব অপু। যৌথ বাহিনীর এই অভিযানে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

জনপ্রিয় সংবাদ

হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি

লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

প্রকাশের সময়ঃ ০৬:০১:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬