ঢাকা ০৩:৫০ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]

দীর্ঘ ৫ যুগ অবহেলায় পড়ে থাকা ঢাবির কেন্দ্রীয় মসজিদ ডাকসুর উদ্যোগে সংস্কার

সংগৃহীত ছবি।

দীর্ঘ কয়েক দশক সংস্কারহীন থাকার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে আধুনিকায়ন কাজ সম্পন্ন হয়েছে। শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশার প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) উদ্যোগ নিয়ে মসজিদটির সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করে।

শুক্রবার (২৩ জানুয়ারি) জুমার নামাজ শেষে সংস্কারকাজ সম্পন্ন হওয়ায় মসজিদ প্রাঙ্গণে একটি উদ্বোধনী দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সাইফুদ্দীন আহমদ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় ৬৫ বছর আগে নির্মিত এই মসজিদে এতদিন উল্লেখযোগ্য কোনো সংস্কারকাজ হয়নি। শিক্ষার্থীদের ধর্মীয় প্রয়োজন ও সুযোগ-সুবিধার বিষয়টি বিবেচনায় নিয়ে ডাকসু কেন্দ্রীয় জামে মসজিদ সংস্কারের সিদ্ধান্ত নেয়।

সংস্কার প্রকল্পের আওতায় মসজিদে ১১০ টন ক্ষমতাসম্পন্ন শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা স্থাপন করা হয়েছে। একই সঙ্গে উন্নত আলোকসজ্জা, নতুন দুটি অজুখানা নির্মাণ, উন্নতমানের কার্পেট সংযোজন, দেয়াল রঙ করা, নারী শিক্ষার্থীদের নামাজের জায়গা সম্প্রসারণ এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের চলাচলের সুবিধার্থে আলাদা পথ নির্মাণ করা হয়েছে।

এই সংস্কার কার্যক্রমের সমন্বয়ের দায়িত্ব পালন করেন ডাকসুর নির্বাচিত সদস্য আনাস ইবনে মুনীর এবং ক্যারিয়ার ডেভেলপমেন্ট বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম। সংশ্লিষ্টরা জানান, অর্থায়নকারীরা তাদের পরিচয় প্রকাশ না করার আগ্রহ প্রকাশ করেছেন।

ডাকসুর ভাইস প্রেসিডেন্ট (ভিপি) সাদিক কায়েম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেবল একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি দেশের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যের কেন্দ্র। কেন্দ্রীয় জামে মসজিদ শিক্ষার্থীদের ধর্মীয় জীবনের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। দীর্ঘদিন অবহেলায় থাকা মসজিদটি সংস্কারের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য একটি মনোরম ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশ তৈরি করতে পেরে আমরা সন্তুষ্ট।

জনপ্রিয় সংবাদ

দীর্ঘ ৫ যুগ অবহেলায় পড়ে থাকা ঢাবির কেন্দ্রীয় মসজিদ ডাকসুর উদ্যোগে সংস্কার

প্রকাশের সময়ঃ ১২:৩৬:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬