ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

ট্যাপের পানি নিয়ে বিরোধে প্রাণ গেল একজনের, আটক ৭

পানি নেয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় কয়েকজনকে আটক করেছে পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সরকারি ট্যাপের পানি ব্যবহারকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনায় নাসিরুদ্দিন বাসু (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে উপজেলার প্রান্তিকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ সাতজনকে আটক করেছে।

নিহত নাসিরুদ্দিন বাসু সদর মডেল থানাধীন প্রান্তিকপাড়া এলাকার বাসিন্দা এবং আত্তাব মুন্সির ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে সরকারি ট্যাপের পানি নেওয়াকে কেন্দ্র করে নুরী বেগম ও লাইলা বেগমের পরিবারের সদস্যদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষের সময় পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে নুরী বেগমের পরিবারের কয়েকজন সদস্য নাসিরুদ্দিন বাসুকে মারধর করেন বলে অভিযোগ ওঠে। এতে তিনি গুরুতর আহত হন।

পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পুলিশ প্রান্তিকপাড়ার নিয়াজ, মেহেদী, রফিক, মো. বাবু, নুরী বেগম, খতিজা বেগম এবং মসজিদপাড়ার সোহাগীকে আটক করেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

ট্যাপের পানি নিয়ে বিরোধে প্রাণ গেল একজনের, আটক ৭

প্রকাশের সময়ঃ ০১:৩১:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬