ঢাকা ১১:১১ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি সাইনবোর্ডে ‘ডাক্তার’, আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট! চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে ‘অবরুদ্ধ করে’ পিটুনি, আহত ৭; সাংবাদিক-পুলিশও লাঞ্ছিত “মনগড়া প্রচার সংখ্যার ভিত্তিতে আর রাষ্ট্রীয় বিজ্ঞাপন নয়”- তথ্যমন্ত্রী শিবগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে আগুনের খেলায় মেতে উঠল শিশুরা মাগুরায় শুরু দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬” দেবিদ্বারে ছেলের পিটুনিতে বাবার মৃত্যু পাটগ্রাম সীমান্তে সাবেক কূটনীতিক আটক, জব্দ ৭ পাসপোর্ট প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে গৌরনদীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু পারিবারিক কলহের জেরে নাটোরে বৃদ্ধ স্বামী খুন, স্ত্রী আটক

শবে বরাত উপলক্ষে রাজধানীসহ সারাদেশে র‍্যাবের কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সংগৃহীত ছবি।

পবিত্র শবে বরাত উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রাখা এবং সারাদেশে শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করতে রাজধানী ঢাকাসহ সারা দেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। ইউনিফর্মধারী টহলের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি এবং মোবাইল ফোর্স মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার ঠেকাতে র‍্যাবের সাইবার মনিটরিং কার্যক্রম জোরদার করা হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী এসব তথ্য জানান।

তিনি বলেন, আগামী ৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। এ উপলক্ষে সম্ভাব্য সব ধরনের ঝুঁকি বিবেচনায় নিয়ে অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সার্বক্ষণিক ও নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে কাজ করছে র‍্যাব।

উইং কমান্ডার ইন্তেখাব চৌধুরী জানান, শবে বরাত উপলক্ষে দেশজুড়ে মুসল্লিরা ইবাদত-বন্দেগি, সালাত, জিকির ও বিভিন্ন নফল আমলের মাধ্যমে রাতটি পালন করেন। এসব ধর্মীয় কার্যক্রম সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন করতে নিয়মিত টহল বাড়ানো হয়েছে এবং পর্যাপ্ত সংখ্যক র‍্যাব সদস্য সাদা পোশাকে গোয়েন্দা নজরদারিতে নিয়োজিত রয়েছেন। আগামী ৩ ও ৪ ফেব্রুয়ারি পর্যন্ত র‍্যাব ফোর্সেস মাঠে সক্রিয় থাকবে।

তিনি আরও জানান, ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে গুরুত্বপূর্ণ মসজিদ ও মাজারগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। যে কোনো উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় স্ট্যাটিক ও মোবাইল ফোর্সের পাশাপাশি স্ট্রাইকিং ও রিজার্ভ ফোর্স সার্বক্ষণিক প্রস্তুত রাখা হয়েছে।

র‍্যাবের এই কর্মকর্তা বলেন, শবে বরাতকে কেন্দ্র করে অনলাইনে রাষ্ট্রবিরোধী বা ধর্মবিরোধী গুজব ও অপপ্রচার ঠেকাতে র‍্যাবের সাইবার মনিটরিং টিম সামাজিক যোগাযোগমাধ্যমে নিবিড় নজরদারি চালাচ্ছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিনষ্টের যেকোনো অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলা করা হবে।

পবিত্র শবে বরাত শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে র‍্যাবসহ সব আইন-শৃঙ্খলা বাহিনী সম্মিলিতভাবে দায়িত্ব পালন করছে জানিয়ে তিনি বলেন, কোনো ধরনের বিশৃঙ্খলা বা জরুরি পরিস্থিতিতে র‍্যাবের কন্ট্রোল রুমের নম্বর ০১৭৭৭৭২০০২৯-এ যোগাযোগ করার জন্য সাধারণ জনগণকে অনুরোধ জানানো হয়েছে। দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সকলের সহযোগিতা কামনা করেছে র‍্যাব।

জনপ্রিয় সংবাদ

হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি

শবে বরাত উপলক্ষে রাজধানীসহ সারাদেশে র‍্যাবের কঠোর নিরাপত্তা ব্যবস্থা

প্রকাশের সময়ঃ ০১:২৫:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬