ঢাকা ০৪:২৭ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

‘বিরোধী দলের মুখে মধু, অন্তরে বিষ’-ভৈরবে বললেন প্রতিমন্ত্রী শরীফুল আলম

ভৈরবে বিএনপির সমাবেশে বক্তব্য রাখছেন পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।

বিরোধী দলের নেতারা সংসদে গুছিয়ে কথা বললেও বাস্তবে তাদের কথা ও কাজের মধ্যে বিস্তর ফারাক রয়েছে বলে মন্তব্য করেছেন পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম। তিনি বলেন, ক্ষমতা গ্রহণের মাত্র ৫ থেকে ৭ মাসের মধ্যেই বিরোধী দল অস্থির হয়ে উঠেছে এবং লং মার্চের নামে তারা অহেতুক সময় ও অর্থ ব্যয় করছে।

তিনি আরও বলেন, একদিকে পরাজিত একটি শক্তি ডিসেম্বরে দেশে ফেরার কথা বলছে, অন্যদিকে বিরোধী দল বলছে তারা ডিসেম্বরেই সরকার পতন ঘটাবে। এই দুই বক্তব্যের সমন্বয় দেখে তার মনে প্রশ্ন জাগে, উভয় পক্ষ কোনো যোগসাজশে লিপ্ত কি না। তিনি স্পষ্ট করে বলেন, এখন আর কারও ভয়ভীতিতে সরকার পিছু হটবে না।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে পৌরসভা চত্বরে পরিকল্পিত সহিংসতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রচেষ্টার প্রতিবাদে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেন, বিগত ১৭ বছর তাদের নেতাকর্মীদের রাস্তায় ও মাঠে-ঘাটে কাটাতে হয়েছে। তিনি বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, নতুন করে ষড়যন্ত্র চলছে এবং কিছু জায়গায় ছোটখাটো বিস্ফোরণ ঘটিয়ে ভীতি ছড়ানো এবং অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটানো হচ্ছে। তিনি বলেন, বিগত সরকারের দোসররা যেই হোক না কেন, তাদের আর কোনো ছাড় দেওয়া হবে না এবং দেশকে অস্থিতিশীল করার যেকোনো প্রচেষ্টার ব্যাপারে সতর্ক থাকতে হবে।

তিনি দাবি করেন, মাত্র সাত মাসে বিএনপি সরকার ব্যাপক উন্নয়ন ও জনকল্যাণমূলক কাজ করেছে এবং সামনে আরও সাড়ে চার বছর সময় রয়েছে। তিনি আশ্বাস দেন, শিগগিরই সরকারের হাতে নেওয়া বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা এবং জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে।

উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র হাজী মো. শাহীন, সাধারণ সম্পাদক ও সাবেক ভিপি মুজিবুর রহমান, উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল বাশার, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল ও মাসুম বিল্লাহ, পৌর বিএনপির সহ-সভাপতি হাজী মো. জিল্লুর রহমান এবং মো. আক্তারুজ্জামানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে যোগ দেন। আলোচনা পর্ব শেষে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পৌর শহীদ মিনার চত্বরে এসে সমাপ্ত হয়।

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

‘বিরোধী দলের মুখে মধু, অন্তরে বিষ’-ভৈরবে বললেন প্রতিমন্ত্রী শরীফুল আলম

প্রকাশের সময়ঃ ০১:৩৫:৫২ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬