ঢাকা ১০:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুর: পুলিশের গাফিলতি ছিল কি না তদন্ত হচ্ছে

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৪:৪৩:২৫ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
  • ১২৪৯ Time View

মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে ভাঙচুরের ঘটনাস্থল পরিদর্শন করছেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।

রাজধানীর মিরপুর-১ নম্বরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় পুলিশের কোনো ধরনের অবহেলা বা গাফিলতি ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।

শনিবার দুপুর পৌনে ৪টার দিকে ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

ডিএমপি কমিশনার বলেন, এত বড় ধরনের ঘটনা আধা ঘণ্টা বা এক ঘণ্টার মধ্যে সম্পন্ন করা সম্ভব নয়। ঘটনাস্থল ঘুরে তার কাছে মনে হয়েছে, ভাঙচুরের ঘটনাটি সময় নিয়ে করা হয়েছে। ভবনের দুই পাশের টিনশেডসহ বিভিন্ন অংশে ক্ষয়ক্ষতির চিহ্ন পাওয়া গেছে।

তিনি আরও বলেন, স্বাস্থ্যকেন্দ্রের ভেতরে থাকা বিভিন্ন তথ্য-সংক্রান্ত সরঞ্জাম ও যন্ত্রপাতির অনেকগুলো এখন পাওয়া যাচ্ছে না। প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানিয়েছেন, এসব সামগ্রী নিয়ে যাওয়া হয়েছে।

মোসলেহ্ উদ্দিন আহমদ জানান, ঘটনা জানার পরপরই মিরপুর বিভাগের উপকমিশনারকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং ইতোমধ্যে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলায় একজনের নাম উল্লেখ করার পাশাপাশি আরও ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। তাদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

এদিকে স্থানীয় বিএনপি নেতারা অভিযোগ করেছেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির সংশ্লিষ্টতায় ঘটনাটি ঘটেছে এবং ওই সময় পুলিশকে ব্যবহার করা হয়েছে। স্থানীয় কয়েকজনের পক্ষ থেকেও ভাঙচুরের সময় পুলিশের উপস্থিতির অভিযোগ করা হয়েছে।

পুলিশের গাফিলতির অভিযোগ প্রসঙ্গে ডিএমপি কমিশনার বলেন, এ ধরনের ঘটনা প্রতিরোধ করা পুলিশের দায়িত্বের অংশ। পুলিশ খবর পাওয়ার পর যথাসময়ে ঘটনাস্থলে পৌঁছেছিল কি না এবং দায়িত্ব পালনে কোনো অবহেলা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি জানান, রাত পৌনে ২টার দিকে ঘটনাটি ঘটে। পুলিশ খবর পাওয়ার পর কত দ্রুত সেখানে পৌঁছেছিল এবং তাদের দায়িত্ব পালনে কোনো ত্রুটি ছিল কি না, তা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। দারুস সালাম বিভাগের অতিরিক্ত উপকমিশনারকে কমিটির প্রধান করা হয়েছে এবং দ্রুত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

ডিএমপি কমিশনার বলেন, তদন্তে পুলিশের কোনো সদস্যের অবহেলা বা গাফিলতির প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনায় রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, কোনো দল বা রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না। অপরাধের সঙ্গে যারাই জড়িত থাকুক, তদন্তে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। কোনো ধরনের দখল বা বেআইনি কর্মকাণ্ডের সুযোগ দেওয়া হবে না।

উল্লেখ্য, বৃহস্পতিবার দিবাগত রাতে মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ ওঠে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বিপুল পরিমাণ যন্ত্রপাতি, ওষুধ, টিকা ও অন্যান্য সামগ্রী নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় শাহ আলী থানায় মামলা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

মিরপুরে স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুর: পুলিশের গাফিলতি ছিল কি না তদন্ত হচ্ছে

প্রকাশের সময়ঃ ০৪:৪৩:২৫ অপরাহ্ন, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬