ঢাকা ০৩:৩২ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

ডেঙ্গু প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা

নাটোরের বাগাতিপাড়া ইউনিয়ন পরিষদে ডেঙ্গু প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ, ট্যাক্স আদায় ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত অতিথিরা।

নাটোরের বাগাতিপাড়া উপজেলার ৩ নম্বর বাগাতিপাড়া ইউনিয়ন পরিষদে ডেঙ্গু প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ, ট্যাক্স আদায় এবং স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) ইউনিয়ন পরিষদের হলরুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফাইমা খাতুন।

সভায় বক্তারা বলেন, ডেঙ্গুর বিস্তার রোধে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বাড়ির আশপাশে জমে থাকা পানি, পরিত্যক্ত পাত্র এবং মশার প্রজননস্থল নিয়মিত পরিষ্কার রাখলে ডেঙ্গুর ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। এ লক্ষ্যে প্রতিটি ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান তাঁরা।

সভায় তরুণ সমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করার বিষয়েও গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, মাদক নিয়ন্ত্রণে পরিবার, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

এ ছাড়া স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং কিশোরদের অপরাধপ্রবণতা নিয়ে আলোচনা হয়। এসব সমস্যা মোকাবিলায় সামাজিক সচেতনতা বৃদ্ধি ও সম্মিলিত উদ্যোগের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন বক্তারা।

ইউনিয়নের উন্নয়ন কার্যক্রম ও নাগরিক সেবা নিশ্চিত করতে নিয়মিত ট্যাক্স আদায়ের ওপর গুরুত্ব দেওয়া হয় সভায়।

বক্তারা বলেন, স্থানীয় উন্নয়ন ও জনকল্যাণে আদায়কৃত ট্যাক্স যথাযথভাবে ব্যবহার করতে হবে। একই সঙ্গে রাজস্ব আদায় ও ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান তাঁরা।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি হায়দার রশিদ সোনা।

এ ছাড়া স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল, মহিলা দল ও ওলামা দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সভায় অংশ নেন।

সভায় ডেঙ্গু প্রতিরোধ, মাদকবিরোধী সামাজিক আন্দোলন, ট্যাক্স আদায়ে জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

ডেঙ্গু প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা

প্রকাশের সময়ঃ ০১:০৬:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬