ঢাকা ০৬:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

বিদেশি ঋণ ছাড়ের তুলনায় আড়াই গুণ বেশি পরিশোধ বাংলাদেশে

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ১১:১৯:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • ১২৪৫ Time View

বিদেশি ঋণের অর্থছাড়ের তুলনায় পুরোনো ঋণের আসল ও সুদ পরিশোধের চাপ বাড়ছে।

বাংলাদেশে নতুন করে বিদেশি ঋণ পাওয়ার তুলনায় পুরোনো ঋণের আসল ও সুদ পরিশোধের চাপ বাড়ছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই ও আগস্টে যে পরিমাণ বৈদেশিক ঋণ ও অনুদান ছাড় হয়েছে, তার প্রায় আড়াই গুণ অর্থ পরিশোধ করেছে বাংলাদেশ।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সর্বশেষ প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম দুই মাসে বৈদেশিক সহায়তা হিসেবে মোট ২৯ কোটি ৪৬ লাখ ডলার ছাড় হয়েছে। বিপরীতে একই সময়ে পুরোনো ঋণের আসল ও সুদ বাবদ পরিশোধ করতে হয়েছে প্রায় ৬৯ কোটি ৮৯ লাখ ডলার।

দেশীয় মুদ্রায় ঋণ পরিশোধের পরিমাণ প্রায় ৮ হাজার ৬২৬ কোটি টাকা।

চলতি অর্থবছরের বাজেটে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে প্রায় ১ লাখ ১০ হাজার কোটি টাকা বা প্রায় ৯০০ কোটি ডলার বিদেশি ঋণ পাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে অর্থবছরের শুরুতেই প্রত্যাশিত হারে অর্থছাড় হচ্ছে না। একই সঙ্গে আগের নেওয়া বিভিন্ন ঋণের কিস্তি পরিশোধের চাপ বাড়ছে।

দুই মাসে ঋণ-অনুদান ছাড় কমেছে

ইআরডির তথ্য অনুযায়ী, জুলাই ও আগস্টে বাংলাদেশ মোট ২৯ কোটি ৪৬ লাখ ডলারের বৈদেশিক ঋণ ও অনুদান পেয়েছে। এর মধ্যে প্রায় ৩৩ লাখ ডলার অনুদান এবং ২৯ কোটি ১৩ লাখ ডলার প্রকল্প ঋণ হিসেবে এসেছে। এ সময়ে খাদ্য সহায়তা বাবদ কোনো অর্থ পাওয়া যায়নি।

গত ২০২৫-২৬ অর্থবছরের একই সময়ে বৈদেশিক সহায়তা ছাড়ের পরিমাণ ছিল প্রায় ৭৫ কোটি ডলার। ফলে এক বছরের ব্যবধানে প্রথম দুই মাসে অর্থছাড় কমেছে প্রায় ৪৫ কোটি ৫৫ লাখ ডলার।

নতুন ঋণের প্রতিশ্রুতিও বাড়েনি

বিদেশি সহায়তার নতুন প্রতিশ্রুতির ক্ষেত্রেও উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। চলতি অর্থবছরের প্রথম দুই মাসে মোট ২৪ কোটি ৩ লাখ ৯০ হাজার ডলারের সহায়তার প্রতিশ্রুতি পাওয়া গেছে।

এর মধ্যে অনুদান হিসেবে ৯ কোটি ৭১ লাখ ১০ হাজার ডলার এবং প্রকল্প ঋণ হিসেবে ১৪ কোটি ৩২ লাখ ৮০ হাজার ডলারের প্রতিশ্রুতি রয়েছে।

অন্যদিকে ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-আগস্টে নতুন বৈদেশিক সহায়তার প্রতিশ্রুতি ছিল ২৪ কোটি ৩৮ লাখ ১০ হাজার ডলার। অর্থাৎ নতুন প্রতিশ্রুতির পরিমাণও আগের বছরের তুলনায় সামান্য কমেছে।

ঋণ পরিশোধ বেড়েছে

অর্থছাড় ও নতুন প্রতিশ্রুতি কমলেও পুরোনো বিদেশি ঋণ পরিশোধের পরিমাণ বেড়েছে। চলতি অর্থবছরের জুলাই-আগস্টে বাংলাদেশ মোট ৬৯ কোটি ৮৯ লাখ ২০ হাজার ডলার ঋণ পরিশোধ করেছে।

এর মধ্যে মূল ঋণ বাবদ পরিশোধ করা হয়েছে ৫১ কোটি ৬০ লাখ ৪০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৬ হাজার ৩৬৯ কোটি টাকা।

আর সুদ বাবদ পরিশোধ করতে হয়েছে ১৮ কোটি ২৮ লাখ ৮০ হাজার ডলার বা প্রায় ২ হাজার ২৫৭ কোটি টাকা।

সব মিলিয়ে গত দুই মাসে বিদেশি ঋণের আসল ও সুদ পরিশোধের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৮ হাজার ৬২৬ কোটি টাকা।

এক বছরে পরিশোধ বেড়েছে

এর আগে ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ বিদেশি ঋণের আসল ও সুদ বাবদ মোট ৪৪৯ কোটি ডলার পরিশোধ করেছে। দেশীয় মুদ্রায় এর পরিমাণ প্রায় ৫৪ হাজার ৯৫৭ কোটি টাকা।

তার আগের অর্থবছর ২০২৪-২৫-এ বিদেশি ঋণ পরিশোধ করা হয়েছিল ৪০৮ কোটি ডলার বা প্রায় ৪৯ হাজার ৩৯১ কোটি টাকা।

অর্থাৎ এক বছরের ব্যবধানে বিদেশি ঋণ পরিশোধ বেড়েছে প্রায় ৪১ কোটি ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ হাজার ৫৬৬ কোটি টাকা।

কেন বাড়ছে ঋণ পরিশোধের চাপ

ইআরডির বৈদেশিক সাহায্যের বাজেট ও হিসাব বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, বিভিন্ন ছোট-বড় উন্নয়ন প্রকল্পের নেওয়া ঋণের কিস্তি ও সুদ পরিশোধের সময় শুরু হওয়ায় বিদেশি ঋণ পরিশোধের চাপ বাড়ছে।

এ ছাড়া স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের প্রক্রিয়ার শেষ পর্যায়ে থাকায় বাংলাদেশের জন্য উন্নয়ন সহযোগীদের ঋণের সুদের হারও বাড়ছে বলে জানিয়েছেন তিনি।

অন্যদিকে বাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে বিনিময় হার ব্যবস্থা আরও নমনীয় হওয়ায় ডলারের বিপরীতে টাকার মূল্য কমেছে। ফলে বিদেশি ঋণের কিস্তি ও সুদ পরিশোধ করতে দেশীয় মুদ্রায় তুলনামূলক বেশি অর্থ ব্যয় হচ্ছে।

ইআরডির ওই কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, পুরোনো ঋণের কিস্তি যে গতিতে পরিশোধ করা হচ্ছে, সেই তুলনায় নতুন বিদেশি ঋণের অর্থছাড় হচ্ছে না। ফলে বৈদেশিক ঋণ ব্যবস্থাপনায় অর্থনীতির ওপর চাপ ক্রমেই বাড়ছে।

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

বিদেশি ঋণ ছাড়ের তুলনায় আড়াই গুণ বেশি পরিশোধ বাংলাদেশে

প্রকাশের সময়ঃ ১১:১৯:১২ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬