ঢাকা ০৮:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

তরুণদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে স্বাস্থ্য বাজেট বাড়ানোর তাগিদ

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৬:৪৪:১৮ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • ১২৪৫ Time View

তরুণদের উচ্চ রক্তচাপ ও হৃদ্‌রোগের ঝুঁকি কমাতে স্বাস্থ্য বাজেট বাড়ানোর আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।

বাংলাদেশে তরুণদের মধ্যেও উচ্চ রক্তচাপ ও হৃদ্‌রোগের ঝুঁকি বাড়ছে। এই ঝুঁকি মোকাবিলায় স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি বাড়তি বাজেটের একটি উল্লেখযোগ্য অংশ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ব্যয় করার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।

তাঁদের মতে, শুধু ওষুধের মাধ্যমে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ যথেষ্ট নয়। পাশাপাশি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিয়মিত শারীরিক পরিশ্রম ও স্বাস্থ্যকর জীবনযাপন সম্পর্কে তরুণদের মধ্যে সচেতনতা বাড়ানো প্রয়োজন।

বিশ্ব হার্ট দিবস ২০২৬ উপলক্ষে সোমবার ‘তরুণদের উচ্চ রক্তচাপ ও হৃদ্‌রোগ ঝুঁকি মোকাবিলায় স্বাস্থ্য বাজেট: বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক এক ওয়েবিনারে এসব কথা উঠে আসে। গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের (জিএইচএআই) সহযোগিতায় গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান) এ আয়োজন করে।

আগামী ২৯ সেপ্টেম্বর বিশ্ব হার্ট দিবস পালিত হবে। এবারের প্রতিপাদ্য—‘হার্ট ডিজিজ ক্যান হাইড ইন প্লেইন সাইট: ডোন্ট মিস এ বিট’।

ওয়েবিনারে জানানো হয়, বিশ্বে প্রতিবছর হৃদ্‌রোগের কারণে প্রায় ৬৫ লাখ মানুষ অকালমৃত্যুর শিকার হন। উচ্চ রক্তচাপ হৃদ্‌রোগের অন্যতম প্রধান ঝুঁকির কারণ। বাংলাদেশেও হৃদ্‌রোগজনিত মৃত্যুর হার উদ্বেগজনক। দেশের মোট মৃত্যুর প্রায় ৩৪ শতাংশ হৃদ্‌রোগের কারণে হয়ে থাকে বলে আলোচনায় উল্লেখ করা হয়।

আলোচনায় আরও জানানো হয়, ২০২৪ সালে বাংলাদেশে হৃদ্‌রোগজনিত অসুস্থতায় প্রায় ২ লাখ ৮৩ হাজার ৮০০ মানুষের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৫২ শতাংশ মৃত্যুর সঙ্গে উচ্চ রক্তচাপের সম্পর্ক রয়েছে বলে ওয়েবিনারে তথ্য তুলে ধরা হয়।

তরুণ বয়সেই উচ্চ রক্তচাপের ঝুঁকি

‘বাংলাদেশ এনসিডি স্টেপস সার্ভে, ২০১৮’-এর তথ্য উল্লেখ করে বক্তারা জানান, দেশে ১৮ থেকে ৩৯ বছর বয়সী মানুষের প্রায় ১২ শতাংশ উচ্চ রক্তচাপে আক্রান্ত। ফলে উচ্চ রক্তচাপকে শুধু বয়স্কদের সমস্যা হিসেবে না দেখে তরুণ বয়স থেকেই এর শনাক্তকরণ ও নিয়ন্ত্রণে গুরুত্ব দেওয়া প্রয়োজন।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ইপিডেমিওলজি অ্যান্ড রিসার্চ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. সোহেল রেজা চৌধুরী বলেন, চলতি বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ ৫ দশমিক ৩ শতাংশ থেকে বেড়ে ৭ দশমিক ৪ শতাংশ হয়েছে। বাড়তি বরাদ্দের একটি উল্লেখযোগ্য অংশ উচ্চ রক্তচাপের ওষুধে ব্যয় করা হলে এ রোগজনিত হৃদ্‌রোগের ঝুঁকি কমানো সম্ভব হতে পারে।

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিকস বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. মারুফ হক খান বলেন, উচ্চ রক্তচাপজনিত হৃদ্‌রোগের ঝুঁকি কমাতে স্বাস্থ্যকর খাবার ও জীবনযাপন সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করা জরুরি।

গণমাধ্যমে সচেতনতা বাড়ানোর তাগিদ

তরুণদের মধ্যে উচ্চ রক্তচাপ ও হৃদ্‌রোগের ঝুঁকি সম্পর্কে সচেতনতা তৈরিতে গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে আরও ব্যাপক প্রচারের ওপর গুরুত্ব দেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের ডেপুটি এডিটর সাজ্জাদুর রহমান।

গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের বাংলাদেশ কান্ট্রি লিড মুহাম্মদ রূহুল কুদ্দুস বলেন, দেশের মোট মৃত্যুর ৭১ শতাংশ অসংক্রামক রোগের কারণে হলেও স্বাস্থ্য বাজেটের মাত্র ৪ দশমিক ২ শতাংশ এ খাতে বরাদ্দ রয়েছে। তাঁর মতে, উচ্চ রক্তচাপসহ অন্যান্য অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে স্বাস্থ্য খাতে বরাদ্দ আরও বাড়ানো প্রয়োজন।

ওয়েবিনারে আরও বক্তব্য দেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন এবং ভাইটাল স্ট্র্যাটেজিসের কনসালট্যান্ট আমিনুল ইসলাম সুজন।

প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়েরের সভাপতিত্বে ওয়েবিনারটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানটির প্রোগ্রাম অফিসার সামিহা বিনতে কামাল।

এতে বাংলাদেশ মেডিকেল স্টুডেন্টস’ সোসাইটি, প্ল্যাটফরম ডক্টরস ফাউন্ডেশনসহ বিভিন্ন তরুণ সংগঠনের প্রতিনিধি এবং দেশের বিভিন্ন এলাকার নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

তরুণদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে স্বাস্থ্য বাজেট বাড়ানোর তাগিদ

প্রকাশের সময়ঃ ০৬:৪৪:১৮ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬