ঢাকা ১২:৫১ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

মৎস্য, কৃষি ও প্রাণিসম্পদকে রপ্তানি পণ্য হিসেবে এগিয়ে নিতে চায় সরকার

মৎস্য, কৃষি ও প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী হিসেবে গড়ে তোলার লক্ষ্যের কথা জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

দেশের মানুষের খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি মৎস্য, কৃষি ও প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী পণ্য হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। এ কথা জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

তিনি বলেন, জাতিকে শক্তিশালী, সবল ও রোগমুক্ত রাখতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্রুততম সময়ের মধ্যে সামুদ্রিক মাছের পাশাপাশি মিঠাপানির মাছও রপ্তানিতে সফল হওয়ার প্রত্যাশা রয়েছে সরকারের।

সোমবার (২৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে এসব কথা বলেন মন্ত্রী। কমিটির সভাপতি খায়রুল কবির খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে তিনি উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য, মাঠপর্যায়ের অভিজ্ঞতা, মানুষের চাহিদা এবং ভবিষ্যৎ পরিকল্পনাকে গুরুত্ব দিয়ে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। এ মন্ত্রণালয়কে এগিয়ে নিতে তিনি সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।

বৈঠকে কমিটির সভাপতি খায়রুল কবির খোকন বলেন, দেশের বিপুল জনগোষ্ঠীর খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় নিরলসভাবে কাজ করছে। তিনি কমিটির সদস্য ও মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের স্বচ্ছতা, জবাবদিহি ও সততার সঙ্গে দায়িত্ব পালনের পরামর্শ দেন।

মন্ত্রণালয়ের অধীন চলমান প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেন তিনি। পাশাপাশি প্রকল্পগুলোর অগ্রগতি প্রতিবেদন পরবর্তী বৈঠকে উপস্থাপনের নির্দেশনা দেন।

বৈঠকে সর্বসম্মতিক্রমে কমিটির সভাপতি মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার কার্যক্রম সরেজমিনে পরিদর্শনের আগ্রহ প্রকাশ করেন। এ ছাড়া শূন্য পদ পূরণে দ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

বৈঠকের শুরুতে কমিটির সভাপতি, সদস্য ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিচিতি পর্বে অংশ নেন। এ সময় মন্ত্রণালয় এবং এর অধীন দপ্তর ও সংস্থাগুলোর জনবল, পরিচিতি ও কার্যক্রম সম্পর্কে কমিটিকে অবহিত করা হয়।

বৈঠকে কমিটির সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, শেখ মো. রেজাউল ইসলাম, অধ্যাপক নজরুল ইসলাম, এম এ হান্নান, আলী আজম মো. আবু বকর এবং মো. আমির হামজা অংশ নেন।

এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব, অধীন দপ্তর ও সংস্থার প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

মৎস্য, কৃষি ও প্রাণিসম্পদকে রপ্তানি পণ্য হিসেবে এগিয়ে নিতে চায় সরকার

প্রকাশের সময়ঃ ০৮:১৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬