ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]

রমজানে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি নিয়ে যা বলছে অধিদপ্তর

ছাইল ছবি।

আসন্ন পবিত্র রমজান মাসে সব ধরনের মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানায়নি শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আদালতের চিঠি পাওয়ার পর মাধ্যমিক স্তরের ছুটি নিয়ে বৈঠক অনুষ্ঠিত হবে এবং সেখান থেকেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।

অন্যদিকে, হাইকোর্টের আদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় সংক্রান্ত কোনো নির্দেশনা না থাকায় এ স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান খোলা থাকবে নাকি বন্ধ থাকবে—তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, তারা বার্ষিক ছুটির প্রস্তাব তৈরি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে। প্রস্তাবিত তালিকায় রমজান ও ঈদুল ফিতরসহ বিভিন্ন ছুটি মিলিয়ে মোট ১৯ দিন বন্ধ রাখার কথা উল্লেখ রয়েছে। তবে তালিকাটি এখনো ওয়েবসাইটে প্রকাশ করা হয়নি।

অধিদপ্তর সূত্রে জানা যায়, প্রস্তাবিত সূচি অনুযায়ী ৮ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত রোজা ও ঈদসহ কয়েকটি ছুটি রয়েছে। সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার) যুক্ত হয়ে মোট ছুটির সংখ্যা দাঁড়ায় ১৯ দিন। এর বাইরে প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার বিষয়ে অধিদপ্তরের কাছে আপাতত কোনো নির্দেশনা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট এক কর্মকর্তা।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক জয়নাল আবদীন বলেন, হাইকোর্টের আদেশে প্রাথমিক বিদ্যালয় নিয়ে কিছু বলা হয়নি। তার জানা মতে, ১৮ ফেব্রুয়ারি থেকে নিম্ন-মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার কথা উল্লেখ রয়েছে। প্রাথমিকের ক্ষেত্রে ৮ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত ছুটির প্রস্তাব দেওয়া হয়েছে। এটি বহাল থাকবে নাকি পরিবর্তন হবে—সে সিদ্ধান্ত নেবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

জনপ্রিয় সংবাদ

রমজানে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি নিয়ে যা বলছে অধিদপ্তর

প্রকাশের সময়ঃ ০১:৫০:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬