ঢাকা ১০:৫৫ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

দেশে এলপি গ্যাসের সংকট নেই, জ্বালানিমন্ত্রীকে আশ্বস্ত করলেন অপারেটররা

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৯:৩৮:০৪ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • ১২৪৯ Time View

এলপিজির সরবরাহ, মজুত ও বাজারদর পর্যালোচনায় মতবিনিময় সভায় জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) কোনো সংকট নেই বলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে জানিয়েছেন এলপিজি আমদানিকারক ও অপারেটররা। তাঁদের দাবি, বর্তমানে দেশে এলপিজির সরবরাহ ও মজুত পরিস্থিতি ভালো রয়েছে।

সোমবার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ আয়োজিত এক মতবিনিময় সভায় এ তথ্য জানান অপারেটররা। সভায় সভাপতিত্ব করেন জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে এলপিজি আমদানি, মজুত ও সরবরাহ পরিস্থিতি, বাজারদরসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় পর্যালোচনার জন্য সভাটি আয়োজন করা হয়।

সভায় উপস্থাপিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, গত আগস্ট মাসে দেশে ১ লাখ ৫৭ হাজার ৭৬০ টন এলপিজি আমদানি করা হয়েছে। চলতি সেপ্টেম্বর মাসের ২২ তারিখ পর্যন্ত আমদানি হয়েছে ১ লাখ ১৮ হাজার ৭৪২ টন।

এসব তথ্যের ভিত্তিতে এলপিজি আমদানিকারক ও অপারেটররা জানান, দেশে গ্যাসের পর্যাপ্ত সরবরাহ ও মজুত রয়েছে। তাই বর্তমানে এলপিজির কোনো সংকট নেই।

জ্বালানিমন্ত্রী বলেন, পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও গ্রাহক পর্যায়ে যেন সরবরাহের ঘাটতি তৈরি না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। অসৎ উদ্দেশ্যে কেউ যেন মজুতদারি করে জনদুর্ভোগ সৃষ্টি করতে না পারেন, সেদিকেও নজর রাখতে হবে। এ সময় অপারেটররা মন্ত্রণালয়কে সহযোগিতার আশ্বাস দেন।

সভায় অপারেটররা ব্যবসা পরিচালনার বিভিন্ন প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন। এসব সমস্যা দ্রুত সমাধানে জ্বালানি বিভাগকে নির্দেশনা দেন মন্ত্রী।

তিনি বলেন, এলপিজি আমদানির ক্ষেত্রে বিদ্যমান বাধা দূর করতে মন্ত্রণালয় সর্বাত্মক সহযোগিতা করবে। মানুষের জীবনযাত্রা সহজ করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে বলেও আশ্বস্ত করেন তিনি।

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

দেশে এলপি গ্যাসের সংকট নেই, জ্বালানিমন্ত্রীকে আশ্বস্ত করলেন অপারেটররা

প্রকাশের সময়ঃ ০৯:৩৮:০৪ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬