ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি সাইনবোর্ডে ‘ডাক্তার’, আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট! চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে ‘অবরুদ্ধ করে’ পিটুনি, আহত ৭; সাংবাদিক-পুলিশও লাঞ্ছিত “মনগড়া প্রচার সংখ্যার ভিত্তিতে আর রাষ্ট্রীয় বিজ্ঞাপন নয়”- তথ্যমন্ত্রী শিবগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে আগুনের খেলায় মেতে উঠল শিশুরা মাগুরায় শুরু দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬” দেবিদ্বারে ছেলের পিটুনিতে বাবার মৃত্যু পাটগ্রাম সীমান্তে সাবেক কূটনীতিক আটক, জব্দ ৭ পাসপোর্ট প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে গৌরনদীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু পারিবারিক কলহের জেরে নাটোরে বৃদ্ধ স্বামী খুন, স্ত্রী আটক

তবে কি হলিউডের সিরিজে যোগ দিচ্ছেন দীপিকা

দীপিকা পাড়ুকোন। ছবি সংগৃহীত

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন আবারও হলিউডে কাজ করতে পারেন—এমন গুঞ্জন জোরালো হয়েছে। ২০১৭ সালে ‘ট্রিপল এক্স: রিটার্ন অব জেন্ডার কেজ’ ছবির মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে অভিষেক হয়েছিল তার। ভিন ডিজেলের বিপরীতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করলেও ছবিটি বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি। এরপর দীর্ঘ সময় তাকে আর কোনো আন্তর্জাতিক প্রজেক্টে দেখা যায়নি।

তবে প্রায় এক দশক পর নতুন করে আলোচনায় দীপিকার হলিউডে ফেরা। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে খবর, জনপ্রিয় এইচবিও সিরিজ ‘দ্য হোয়াইট লোটাস’-এর চতুর্থ সিজনে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের বিষয়ে তার সঙ্গে প্রাথমিক আলোচনা চলছে। ২০২১ সালে শুরু হওয়া এই অ্যান্থলজি সিরিজটি রহস্য ও মানবসম্পর্কের জটিলতা নিয়ে নির্মিত এবং ইতোমধ্যেই এমি ও গোল্ডেন গ্লোবসহ একাধিক পুরস্কার অর্জন করেছে।

এর আগে সিরিজটির তৃতীয় সিজনেও দীপিকার নাম শোনা গিয়েছিল। তবে ২০২৪ সালে ব্যক্তিগত কারণে—বিশেষ করে অন্তঃসত্ত্বা থাকার সময় দীর্ঘ বিদেশি শুটিংয়ে অংশ নেওয়া সম্ভব না হওয়ায়—সে পরিকল্পনা আর এগোয়নি। বর্তমানে পরিস্থিতি অনুকূলে থাকায় নতুন করে আলোচনার অগ্রগতি হয়েছে বলে জানা গেছে।

চতুর্থ সিজনের শুটিং শিগগিরই শুরু হতে পারে। যদিও আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি, তবে সবকিছু চূড়ান্ত হলে দীপিকাকে হলিউডের পরিচিত অভিনয়শিল্পীদের সঙ্গে পর্দা ভাগ করতে দেখা যেতে পারে।

এদিকে বলিউডেও ব্যস্ত সময় পার করছেন তিনি। সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় ‘কিং’ ছবিতে শাহরুখ খানের সঙ্গে আবারও জুটি বাঁধার কথা রয়েছে। পাশাপাশি দক্ষিণী তারকা আল্লু অর্জুনের সঙ্গেও একটি বড় প্রজেক্টে কাজের আলোচনা চলছে।

হলিউডে সম্ভাব্য প্রত্যাবর্তন শুধু দীপিকার ক্যারিয়ারের জন্য নয়, আন্তর্জাতিক অঙ্গনে ভারতীয় শিল্পীদের উপস্থিতির দিক থেকেও তা তাৎপর্যপূর্ণ হতে পারে। এখন অপেক্ষা আনুষ্ঠানিক ঘোষণার।

জনপ্রিয় সংবাদ

হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি

তবে কি হলিউডের সিরিজে যোগ দিচ্ছেন দীপিকা

প্রকাশের সময়ঃ ০২:১২:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬