ঢাকা ০১:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ০২ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক প্রসঙ্গে ইসির বক্তব্য নিয়ে প্রশ্ন তুললেন আসিফ মাহমুদ

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহারের বিষয়ে নির্বাচন কমিশনের সাম্প্রতিক বক্তব্যকে বিভ্রান্তিকর বলে আখ্যা দিয়েছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, সিটি করপোরেশনসহ সব ধরনের স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক রাখার কোনো সুযোগ নেই। তাঁর দাবি, সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী ইতোমধ্যে আইন সংশোধন করা হয়েছে, যেখানে দলীয় প্রতীক ও দলীয় মনোনয়ন ছাড়াই স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের বিধান রাখা হয়েছে।

এর আগে নির্বাচন কমিশনের এক সদস্য আব্দুর রহমানেল মাছউদ সাংবাদিকদের জানান, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে মেয়র পদে দলীয় প্রতীকের বিষয়টি জাতীয় সংসদের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে। তিনি বলেন, বর্তমান সংসদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সংখ্যাগরিষ্ঠ হওয়ায় বিষয়টি কার্যত সরকার ও সংসদের এখতিয়ারভুক্ত।

তবে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া মনে করেন, নির্বাচন কমিশনের এই ব্যাখ্যা বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। তাঁর ভাষায়, রাজনৈতিক দল, সুশীল সমাজ ও সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতেই দলীয় প্রতীকবিহীন স্থানীয় সরকার নির্বাচনের পথ সুগম করা হয়েছে।
তিনি নির্বাচন কমিশনকে স্থানীয় সরকার নির্বাচন সংক্রান্ত সংশোধিত আইনগুলো ভালোভাবে পর্যালোচনা করে বক্তব্য দেওয়ার আহ্বান জানান।

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক প্রসঙ্গে ইসির বক্তব্য নিয়ে প্রশ্ন তুললেন আসিফ মাহমুদ

প্রকাশের সময়ঃ ০৫:৪৬:১৬ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬