ঢাকা ০৯:০০ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম দেশের অর্থনীতি একাধিক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে: অর্থমন্ত্রী নিজেদের কর্মকাণ্ডের জন্য জনগণের কাছে জবাবদিহি করা সরকারের দায়িত্ব: ড. মঈন খান ভৈরবে প্রবাসী যুবকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন গাজীপুরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড, ধোঁয়ায় অসুস্থ ৭০ জনকে উদ্ধার পাবনায় রাসায়নিকে তৈরি হচ্ছে নকল দুধ! গোবরাতলায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিলেটে ডেঙ্গু নিয়ে বাড়ছে আতঙ্ক

বীরাঙ্গনা রাজকুমারী রবিদাস ফুলমতি আর নেই, রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০২:০৭:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
  • ১২৪০ Time View

বীরাঙ্গনা রাজকুমারী রবিদাস ফুলমতিকে গার্ড অব অনার প্রদান করা হয়েছে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বীরাঙ্গনা রাজকুমারী রবিদাস ফুলমতিকে (৮৪) রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দিয়ে শেষ বিদায় জানানো হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার পর নিজ বাড়িতে তিনি মারা যান।

পরদিন বিকেল ৩টায় তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। এরপর ধর্মীয় রীতি অনুসারে নিজ বাড়ির উঠানে তাঁকে সমাহিত করা হয়।

গার্ড অব অনার প্রদানের সময় গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল হক উপস্থিত ছিলেন। তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধে যাঁরা জীবন দিয়েছেন বা অবদান রেখেছেন, তাঁরা এ দেশের সূর্যসন্তান। তাঁদের আত্মত্যাগ ও অবদান অবিস্মরণীয়। যুদ্ধে ক্ষতিগ্রস্ত ফুলমতিকে পরবর্তী সময়ে বীরাঙ্গনার মর্যাদা দেওয়া হয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, রাজকুমারী রবিদাস ফুলমতি দীর্ঘদিন নানা অসুস্থতায় শয্যাশায়ী ছিলেন। তিনি ওই এলাকার মৃত কুশিরাম সরকার ফসিয়ার স্ত্রী। তিনি চার ছেলে ও এক মেয়ের জননী।

জনপ্রিয় সংবাদ

বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

বীরাঙ্গনা রাজকুমারী রবিদাস ফুলমতি আর নেই, রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার

প্রকাশের সময়ঃ ০২:০৭:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬