ঢাকা ০২:১৫ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক চৌহদিটোলায় ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার টিম ৪ এর বিশেষ অভিযান ইবিতে ডেঙ্গু প্রতিরোধে র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গু শক সিনড্রোমে আরও একজনের মৃত্যু বাগাতিপাড়ায় আগাম খেজুর গুড় তৈরির প্রস্তুতি, গাছ ঝোড়ায় ব্যস্ত গাছিরা রাবিতে ছাত্রদল নেতা-কর্মীদের হামলার অভিযোগ, চার সাংবাদিকসহ আহত ১০ রামেক হাসপাতালে ডেঙ্গুতে চাঁপাইনবাবগঞ্জের যুবকের মৃত্যু বাগেরহাটে নসিমনের সঙ্গে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ গাজীপুরে চকলেটের প্রলোভনে শিশু অপহরণচেষ্টা, আনসার সদস্যদের তৎপরতায় উদ্ধার লক্ষ্মীপুরে যুবদলকর্মীকে অচেতন করে ব্লেড দিয়ে শরীরে জখম

রামেক হাসপাতালে ডেঙ্গুতে চাঁপাইনবাবগঞ্জের যুবকের মৃত্যু

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ১২:২৩:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ১২৪৮ Time View

রামেক হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীরা (ফাইল ছবি)।

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম মো. সাদেক (৩৫)। তিনি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বাসিন্দা।

রোববার সকালে রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম হোসেন ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ তথ্য জানিয়ে এ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত বুধবার দুপুর ১২টা ১০ মিনিটে সাদেককে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ৭টা ১৮ মিনিটে তিনি মারা যান। চিকিৎসকেরা মৃত্যুর কারণ হিসেবে ডেঙ্গু শক সিনড্রোমের কথা উল্লেখ করেছেন। এ নিয়ে রামেক হাসপাতালে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১৬ জনে।

হাসপাতালের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬১ জন। বর্তমানে হাসপাতালে ১৩৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।

ডা. শেখ শামীম হোসেন বলেন, ডেঙ্গু রোগীর শারীরিক অবস্থা যেকোনো সময় দ্রুত খারাপ হতে পারে। বিশেষ করে ডেঙ্গু শক সিনড্রোম দেখা দিলে পরিস্থিতি গুরুতর আকার ধারণ করে। তাই জ্বর, শরীর ও মাথাব্যথা, বমি বা অতিরিক্ত দুর্বলতার মতো উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

জনপ্রিয় সংবাদ

অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক

রামেক হাসপাতালে ডেঙ্গুতে চাঁপাইনবাবগঞ্জের যুবকের মৃত্যু

প্রকাশের সময়ঃ ১২:২৩:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬