ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি সাইনবোর্ডে ‘ডাক্তার’, আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট! চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে ‘অবরুদ্ধ করে’ পিটুনি, আহত ৭; সাংবাদিক-পুলিশও লাঞ্ছিত “মনগড়া প্রচার সংখ্যার ভিত্তিতে আর রাষ্ট্রীয় বিজ্ঞাপন নয়”- তথ্যমন্ত্রী শিবগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে আগুনের খেলায় মেতে উঠল শিশুরা মাগুরায় শুরু দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬” দেবিদ্বারে ছেলের পিটুনিতে বাবার মৃত্যু পাটগ্রাম সীমান্তে সাবেক কূটনীতিক আটক, জব্দ ৭ পাসপোর্ট প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে গৌরনদীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু পারিবারিক কলহের জেরে নাটোরে বৃদ্ধ স্বামী খুন, স্ত্রী আটক
অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

খুলনায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

মো. মুরাদ খাঁ। সংগৃহীত ছবি

খুলনার দিঘলিয়া উপজেলায় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পায়ের রগ কেটে যুবদল নেতা মো. মুরাদ খাঁকে হত্যা করা হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার সেনহাটি ইউনিয়নের বকশিবাড়ি কবরস্থান এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মুরাদ খাঁ দিঘলিয়া উপজেলা সেনহাটি ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং ওই এলাকার মুনসুর খাঁর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুরাদ খাঁর সঙ্গে দিঘলিয়া থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেনসহ কয়েকজনের বাগবিতণ্ডা হয়। পরে বিকেল সাড়ে ৫টার দিকে সাজ্জাদসহ ৪-৫ জন দুর্বৃত্ত মুরাদের ওপর হামলা চালায়।

আত্মরক্ষার জন্য মুরাদ পাশের বকশিবাড়ি মসজিদ সংলগ্ন একটি দোকানে আশ্রয় নিলে দুর্বৃত্তরা দোকানের তালা ভেঙে ভেতরে ঢুকে পুনরায় হামলা করে। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তার দুই পায়ের রগ কেটে দেওয়া হয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে তিনি মারা যান।

খুলনার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) আবির সিদ্দিকী শুভ্র জানান, মুরাদ খাঁ ও অভিযুক্তদের মধ্যে পূর্ববিরোধ ছিল কি না তা তদন্ত করে দেখা হচ্ছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

খুলনা জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু বলেন, পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তিনি দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে তদন্ত চলছে এবং জড়িতদের আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে।

জনপ্রিয় সংবাদ

হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি

অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

খুলনায় যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

প্রকাশের সময়ঃ ০২:৩৮:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬