ঢাকা ১০:১৭ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, শোকজ ৬ জনকে লাইব্রেরি আছে, পাঠক কোথায় প্রবাসী স্বামীর সঙ্গে ভিডিও কলে কথা বলার পর অসুস্থ গৃহবধূ, ঢামেকে মৃত্যু ৯০ দিনেও পূর্ণাঙ্গ হয়নি ইবি ছাত্রদলের কমিটি, পদপ্রত্যাশীদের মধ্যে অসন্তোষ পরিকল্পিত নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: এমপি ওয়াহিদ আগুনে সর্বস্ব হারাল দিনমজুর হাসানের পরিবার, খোলা আকাশের নিচে ৪ জন মতলব উত্তরে ১৬ হাজার টাকার জালনোটসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মুন্সীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা মাগুরায় ৭০ কোটি টাকার আইটি পার্ক, আট বছরেও শেষ হয়নি নির্মাণকাজ এশিয়ার জন্য তেলের দাম ছয় বছরের সর্বনিম্নে নামাল সৌদি

মুন্সীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৮:১০:১৭ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
  • ১২৩৩ Time View

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‘শিক্ষকরা জাতি গঠনের অন্যতম প্রধান কারিগর’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (৫ অক্টোবর) সকালে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সকাল ১০টায় জেলা কালেক্টরেট প্রাঙ্গণ থেকে র‍্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশ্রাফী। প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান।

আলোচনা সভায় সিভিল সার্জন ডা. সাজেদা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ, অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন, জেলা শিক্ষা কর্মকর্তা শরিফুল ইসলাম এবং মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপুসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, শিক্ষকের দায়িত্ব শুধু শ্রেণিকক্ষে পাঠদানের মধ্যে সীমাবদ্ধ নয়। নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমের মূল্যবোধে সমৃদ্ধ প্রজন্ম গড়ে তুলতেও শিক্ষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাই শিক্ষকদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি তাঁদের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

বক্তারা শিক্ষক-শিক্ষার্থীর পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। তাঁদের মতে, শ্রদ্ধা, ভালোবাসা ও আস্থার পরিবেশ তৈরি হলে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষকদের ইতিবাচক সম্পর্ক গড়ে ওঠে। শিক্ষার্থীদের সন্তানের মতো স্নেহ ও যত্নের সঙ্গে দেখভাল করলে শিক্ষকতার মর্যাদা আরও সুদৃঢ় হবে।

সভায় সরকারের আর্থিক সীমাবদ্ধতার মধ্যেও শিক্ষকদের জীবনমান উন্নয়নে নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরা হয়। এ সময় প্রাথমিক শিক্ষকদের গ্রেড উন্নীতকরণ এবং এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের পূর্ণ বেসিক বেতন নিয়মিত ও নিরবচ্ছিন্নভাবে দেওয়ার বিষয়েও আলোচনা হয়।

বক্তারা আরও বলেন, একজন শিক্ষকের নিষ্ঠা, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধের ওপর একটি প্রজন্মের ভবিষ্যৎ অনেকাংশে নির্ভরশীল। শিক্ষকরা আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করলে দক্ষ, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক তৈরি হবে, যা দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

আলোচনা সভায় বিশ্ব শিক্ষক দিবসের গুরুত্ব, শিক্ষকদের মর্যাদা ও অধিকার, শিক্ষক-শিক্ষার্থীর সম্পর্ক উন্নয়ন এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

৩. ক্যাটাগরি

জনপ্রিয় সংবাদ

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, শোকজ ৬ জনকে

মুন্সীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

প্রকাশের সময়ঃ ০৮:১০:১৭ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬