ঢাকা ১১:০৩ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
কালকিনিতে শিশুকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে আগুন দেড় বছর তদন্তেও শারমিন গোলন্দাজের একই সম্পদের তথ্য পেয়েছে দুদক রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার, শোকজ ৬ জনকে লাইব্রেরি আছে, পাঠক কোথায় প্রবাসী স্বামীর সঙ্গে ভিডিও কলে কথা বলার পর অসুস্থ গৃহবধূ, ঢামেকে মৃত্যু ৯০ দিনেও পূর্ণাঙ্গ হয়নি ইবি ছাত্রদলের কমিটি, পদপ্রত্যাশীদের মধ্যে অসন্তোষ পরিকল্পিত নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: এমপি ওয়াহিদ আগুনে সর্বস্ব হারাল দিনমজুর হাসানের পরিবার, খোলা আকাশের নিচে ৪ জন মতলব উত্তরে ১৬ হাজার টাকার জালনোটসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মুন্সীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

প্রবাসী স্বামীর সঙ্গে ভিডিও কলে কথা বলার পর অসুস্থ গৃহবধূ, ঢামেকে মৃত্যু

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বরিশালের গৃহবধূ ঝুমুর খানম সেতু।সংগৃহীত ছবি

বরিশালের গৌরনদীতে পারিবারিক কলহ ও মানসিক নির্যাতনের অভিযোগের মধ্যে অসুস্থ হয়ে পড়া ঝুমুর খানম সেতু (২৭) নামে এক গৃহবধূ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (৫ অক্টোবর) বিকেল ৫টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ঝুমুর খানম সেতু গৌরনদী পৌরসভার চরগাধাতলী এলাকার শাহারিয়া কাজী ওরফে শাহাবুদ্দিনের স্ত্রী। তিনি আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামের আব্দুল করিম খানের মেয়ে। প্রায় সাড়ে পাঁচ বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। তাদের চার বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।

পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই যৌতুকসহ বিভিন্ন বিষয় নিয়ে ঝুমুরের ওপর মানসিক চাপ ও নির্যাতন চালানো হতো। এ ঘটনায় তার কুয়েতপ্রবাসী স্বামী ও শ্বশুরবাড়ির স্বজনদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। একপর্যায়ে শিশুসন্তানসহ ঝুমুরকে শ্বশুরবাড়ি থেকে বের করে দেওয়া হলে তিনি বাবার বাড়িতে চলে আসেন।

পরিবারের ভাষ্য অনুযায়ী, গত রোববার (৪ অক্টোবর) রাত ১১টার দিকে কুয়েত থেকে স্বামী শাহারিয়া ভিডিও কলে ঝুমুরের সঙ্গে কথা বলেন। এ সময় তাদের মধ্যে কথা-কাটাকাটি হয় বলে পরিবারের দাবি। পরে ঝুমুর অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করেন।

আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তাকে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সোমবার দুপুরে তাকে ঢাকার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।

ঝুমুরের বাবা আব্দুল করিম খান অভিযোগ করেন, বিয়ের পর থেকেই বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে তার মেয়েকে শ্বশুরবাড়ির লোকজন মানসিকভাবে চাপ দিতেন। তিনি বলেন, বিয়েতে প্রত্যাশা অনুযায়ী জিনিসপত্র না দেওয়া, বরযাত্রী কম হওয়া এবং মেয়ের চেহারা নিয়ে নানা কথা বলা হতো। তার দাবি, স্বামীর আচরণ ও পারিবারিক চাপের কারণেই ঝুমুর দীর্ঘদিন ধরে মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন।

আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদ খান বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় অভিযুক্ত পরিবারের সদস্যদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

পারিবারিক সূত্র জানায়, কয়েক মাস আগে ঝুমুরের ২০ বছর বয়সী একমাত্র ভাই ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। ভাইকে হারানোর শোক কাটিয়ে ওঠার আগেই মেয়ের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পরিবার।

জনপ্রিয় সংবাদ

কালকিনিতে শিশুকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগ, অভিযুক্তের বাড়িতে আগুন

প্রবাসী স্বামীর সঙ্গে ভিডিও কলে কথা বলার পর অসুস্থ গৃহবধূ, ঢামেকে মৃত্যু

প্রকাশের সময়ঃ ০৯:৫৯:২২ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬