ঢাকা ০৪:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

মধ্যপ্রাচ্য উত্তেজনায় দুবাইয়ে আটকা শাকিবের দুই নায়িকা

শুভশ্রী গাঙ্গুলি ও সোনাল চৌহান। সংগৃহীত ছবি

মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক পদক্ষেপ এবং পরবর্তী পাল্টাপাল্টি হামলার জেরে আকাশপথে অনিশ্চয়তা তৈরি হয়েছে। একাধিক ফ্লাইট বাতিল হওয়ায় দুবাইয়ে আটকা পড়েছেন ঢাকাই সুপারস্টার শাকিব খানের দুই সহশিল্পী— শুভশ্রী গাঙ্গুলিসোনাল চৌহান

ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, ছেলে ইউভানকে নিয়ে দুবাইয়ে বেড়াতে গিয়েছিলেন টলিউড অভিনেত্রী শুভশ্রী। তবে সেখানে পৌঁছানোর পরই পরিস্থিতি জটিল হয়ে ওঠে। আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে এবং কিছু এলাকায় চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

অভিনেত্রীর স্বামী, পরিচালক ও বিধায়ক রাজ চক্রবর্তী স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, তারা দুবাইয়ের পাম জুমেইরাহ এলাকায় অবস্থান করছেন। সাম্প্রতিক ঘটনার কারণে পরিবারটি একটি নির্দিষ্ট স্থানে অবস্থান করছেন। তিনি বলেন, সেখানে বন্ধু-পরিজন রয়েছেন, যারা তাদের দেখভাল করছেন। পরিস্থিতি নিয়ে উদ্বেগ থাকলেও আতঙ্কিত নন বলেও উল্লেখ করেন তিনি।

অন্যদিকে, বলিউড অভিনেত্রী সোনাল চৌহানও দুবাইয়ে অবস্থান করছেন। মধ্যপ্রাচ্য থেকে একাধিক ফ্লাইট বাতিল হওয়ায় ভারতে ফেরার বিষয়ে অনিশ্চয়তায় পড়েছেন তিনি। পরিস্থিতি স্বাভাবিক হলে দেশে ফেরার আশা করছেন এই অভিনেত্রী।

প্রসঙ্গত, শুভশ্রী গাঙ্গুলি শাকিব খানের সঙ্গে নবাবচালবাজ চলচ্চিত্রে অভিনয় করেন। আর সোনাল চৌহান শাকিবের সঙ্গে জুটি বেঁধেছেন দরদ সিনেমায়।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

মধ্যপ্রাচ্য উত্তেজনায় দুবাইয়ে আটকা শাকিবের দুই নায়িকা

প্রকাশের সময়ঃ ০১:২৩:২২ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬