ঢাকা ০২:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির  অভিযানে ১০ ভারতীয় গরু জব্দ

পৃথক দুই অভিযানে মোট ১০টি ভারতীয় গরু জব্দ করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক দুই অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় গরু জব্দ করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)। রোববার (২ মার্চ ২০২৬) সকাল সাড়ে ৬টা থেকে ৮টা পর্যন্ত বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত পৃথক দুই অভিযানে মোট ১০টি ভারতীয় গরু জব্দ করা হয়। এর মধ্যে ৫৩ বিজিবির অধীনস্থ চরবাগডাংগা বিওপি চাঁপাইনবাবগঞ্জ সদর থানার সুন্দরপুর ইউনিয়নের কালিনগর গ্রাম এলাকা থেকে ৮টি এবং বাখেরআলী বিওপি একই থানার চরবাগডাংগা ইউনিয়নের চাচ্চুরচর গ্রাম এলাকা থেকে ২টি গরু জব্দ করে।

জব্দকৃত গরুগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ২২ লাখ টাকা। পরে এগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।

বিজিবি আরও জানায়, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৭৫ লাখ টাকা মূল্যের ৩৩টি গরু ও ২টি মহিষ জব্দ করা হয়েছে। ফলে সীমান্ত এলাকায় চোরাচালান রোধে বিজিবির তৎপরতা আরও জোরদার হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি, ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো ধরনের চোরাচালান ও অবৈধ কার্যক্রম রোধে বিজিবি সবসময় সতর্ক ও তৎপর রয়েছে।”

সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির ধারাবাহিক অভিযানে ইতিবাচক ফল আসছে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির  অভিযানে ১০ ভারতীয় গরু জব্দ

প্রকাশের সময়ঃ ০৪:৫০:১৭ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬