ঢাকা ০২:৪২ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
কুমিল্লায় হঠাৎ ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী ইবি থেকে প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত ২৪ শিক্ষার্থী ডেঙ্গু ঠেকাতে পৌরসভা টিম ৪ এর ঝটিকা অভিযান, সরানো হলো জমে থাকা পানি ফুটপাত কার, নগরবাসীর নাকি দখলদারের তদন্ত প্রতিবেদন প্রকাশের দাবিতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে বিক্ষোভ জন্ম-মৃত্যু নিবন্ধনে জাতীয় স্বীকৃতি পেল চট্টগ্রাম জেলা প্রশাসন আশুলিয়া থেকে নিখোঁজ শিশু তিন দিন পর ময়মনসিংহে উদ্ধার, দম্পতি আটক শিক্ষকদের সুযোগ-সুবিধায় সরকার কার্পণ্য করবে না: এলজিআরডি মন্ত্রী ময়মনসিংহে মাদক নিয়ে বিরোধে ছুরিকাঘাতে যুবক খুন, গ্রেপ্তার ১ ময়মনসিংহে মাদক নিয়ে বিরোধের জেরে চাকু দিয়ে কুপিয়ে তরুণকে হত্যা

আশুলিয়া থেকে নিখোঁজ শিশু তিন দিন পর ময়মনসিংহে উদ্ধার, দম্পতি আটক

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৯:৪২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • ১২৫২ Time View

আশুলিয়া থেকে নিখোঁজ শিশুকে ময়মনসিংহের ভালুকা থেকে উদ্ধার করে পুলিশ।সংগৃহীত

রাজধানীর আশুলিয়া থেকে নিখোঁজ হওয়ার তিন দিন পর সাইম (৮) নামে এক শিশুকে ময়মনসিংহের ভালুকা উপজেলা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটিকে নিয়ে যাওয়ার অভিযোগে এক দম্পতিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম। এর আগে সকালে ভালুকা থানার মনোহরপুর এলাকায় অভিযান চালিয়ে পুলিশ শিশুটিকে উদ্ধার এবং দুইজনকে আটক করে।

আটকরা হলেন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার নেওকা গ্রামের বাসিন্দা মো. নাদিম ওরফে হৃদয় (৩৩) এবং তাঁর স্ত্রী আসমা আক্তার (৩১)।

পুলিশ ও মামলার তথ্য অনুযায়ী, গত ৩ অক্টোবর সকাল ১১টার দিকে আশুলিয়ার পলাশবাড়ী পশ্চিমপাড়া গোচারটেক এলাকার ‘আলহাজ আব্দুর রশিদ মডেল স্কুল অ্যান্ড কলেজ’ থেকে ক্লাস শেষে বাড়ি ফেরার পথে প্লে-শ্রেণির শিক্ষার্থী সাইম নিখোঁজ হয়।

পরে শিশুটির পরিবারের সঙ্গে যোগাযোগ করে অজ্ঞাত ব্যক্তিরা অর্থ দাবি করে বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় শিশুটির বাবা মো. নাছির উদ্দিন আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে এসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তা এবং গোপন তথ্যের ভিত্তিতে দেশের বিভিন্ন এলাকায় অনুসন্ধান চালানো হয়।

তদন্তের একপর্যায়ে মঙ্গলবার সকালে ময়মনসিংহের ভালুকা উপজেলার মনোহরপুর এলাকায় অভিযান চালিয়ে শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। একই সঙ্গে নাদিম ও আসমাকে আটক করা হয়।

আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলাম জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আটক দুইজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় হঠাৎ ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী

আশুলিয়া থেকে নিখোঁজ শিশু তিন দিন পর ময়মনসিংহে উদ্ধার, দম্পতি আটক

প্রকাশের সময়ঃ ০৯:৪২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬