ঢাকা ১০:০৬ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
এনআইডি সংশোধনে প্রবাসীদের জমা দিতে হবে ভিসার কপি দেশে আসছে ১৭টি রেডিওথেরাপি মেশিন, সহজ হবে ক্যান্সার চিকিৎসা- স্বাস্থ্যমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে টিম-৪-এর অভিযান, রাজারামপুর-নয়াটোলায় সরানো হলো জমে থাকা পানি শরীর নয়, শোষণের বাজার ভাঙাই হোক মূল লক্ষ্য শিশুর মস্তিষ্কের বিকাশে খাদ্যতালিকায় রাখুন ৬ খাবার পদ্মায় নৌকাবাইচ ঘিরে উৎসব, বাঘায় বসছে ৫০০ দোকানের গ্রামীণ মেলা ব্যক্তিগত ভিডিও ফাঁসের ঘটনায় যা বললেন অপূর্বা মুখিজা চার বছরে জব্দ ৩ কোটি টাকার মাদক ধ্বংস করল খাগড়াছড়ি বিজিবি ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু, নতুন করে হাসপাতালে ১ হাজার ৮৬০ জন শহর পরিষ্কার রাখার সব আয়োজন থাকার পরও ময়লা জমে কেন?

নিখোঁজের তিন দিন পর জেলের মরদেহ উদ্ধার

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৪:৩৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • ১২৩৬ Time View

কিশোরগঞ্জের ইটনায় বাল্কহেডের ধাক্কায় নৌকা ডুবে নিখোঁজ জেলের মরদেহ তিন দিন পর উদ্ধার করা হয়েছে।

কিশোরগঞ্জের ইটনায় মাছ ধরার সময় বাল্কহেডের ধাক্কায় নৌকা ডুবে নিখোঁজ হওয়া অরুণ দাস (২২) নামে এক জেলের মরদেহ তিন দিন পর উদ্ধার করেছে নৌপুলিশ।

বুধবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ধনপুর ইউনিয়নের বাকসাই ও সিলুন্দিয়ার মধ্যবর্তী নতুন খাল থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। অরুণ দাস ধনপুর ইউনিয়নের ঠাকুরহাটি গ্রামের কানু দাসের ছেলে।

মাছ ধরার সময় বাল্কহেডের ধাক্কা

স্থানীয় সৌরভ দাস জানান, সোমবার দুপুরে অরুণ দাস ও তাঁর বড় ভাই সাগর দাস সিলুন্দিয়া গ্রামের পূর্ব পাশে ধনু নদীতে ছোট নৌকা নিয়ে মাছ ধরছিলেন। এ সময় বাজিতপুর থেকে নদীপথে সুনামগঞ্জের দিকে যাওয়া একটি বাল্কহেড তাঁদের নৌকায় ধাক্কা দেয়।

ধাক্কার পর মাছ ধরার নৌকাটি ডুবে যায়। এ সময় সাগর দাস সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও অরুণ নদীতে পড়ে নিখোঁজ হন।

পরে স্থানীয় লোকজন নদী ও আশপাশের এলাকায় বিভিন্নভাবে খোঁজাখুঁজি করলেও তাঁর সন্ধান পাওয়া যায়নি।

তিন দিন পর খালে মরদেহ

নিখোঁজের তিন দিন পর বুধবার সকালে বাকসাই-সিলুন্দিয়ার মধ্যবর্তী নতুন খালে অরুণের মরদেহ ভেসে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে নৌপুলিশ।

ধনপুর নৌ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক জামাল হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য মরদেহ কিশোরগঞ্জের শহীদ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাল্কহেড জব্দ, পাঁচজন আটক

নৌপুলিশ জানিয়েছে, দুর্ঘটনার দিনই ঘটনার সঙ্গে জড়িত বাল্কহেডটি জব্দ করা হয়। এ সময় বাল্কহেডে থাকা পাঁচজনকে আটক করা হয়েছে।

ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

জনপ্রিয় সংবাদ

এনআইডি সংশোধনে প্রবাসীদের জমা দিতে হবে ভিসার কপি

নিখোঁজের তিন দিন পর জেলের মরদেহ উদ্ধার

প্রকাশের সময়ঃ ০৪:৩৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬