ঢাকা ০৪:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়
৩৮ হাজার ছাত্রের কার্ডে ‘ফিমেল

বরিশাল শিক্ষা বোর্ডে ইতিহাসে অভূতপূর্ব ভুল

  • সৈয়দ নুর আহছান
  • প্রকাশের সময়ঃ ০৩:৪৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
  • ১৪৭৬ Time View

ফাইল ছবি।

এইচএসসি পরীক্ষার প্রাক্কালে নজিরবিহীন এক প্রশাসনিক ভুলে চরম ভোগান্তিতে পড়েছেন বরিশাল বিভাগের হাজারো শিক্ষার্থী। বরিশাল শিক্ষা বোর্ড থেকে ইস্যুকৃত প্রায় ৩৮ হাজার ছাত্র পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন কার্ডে লিঙ্গ পরিচয়ের ঘরে ‘ফিমেল’ উল্লেখ করা হয়েছে। কার্ড হাতে পেয়ে হতভম্ব হয়ে পড়েন শিক্ষার্থী ও অভিভাবকরা। বিষয়টি জানাজানি হলে বিভাগজুড়ে শুরু হয় তীব্র উদ্বেগ।

বিভিন্ন কলেজে একই চিত্র:

মুলাদী সরকারি কলেজ-এর অধ্যক্ষ দেলওয়ার হোসেন জানান, এ বছর তাদের প্রতিষ্ঠানে এইচএসসি পরীক্ষার্থী ৮৬৮ জন। এর মধ্যে ৪২৩ জন ছাত্র হলেও সবার রেজিস্ট্রেশন কার্ডেই লিঙ্গ পরিচয়ের স্থানে ‘ফিমেল’ লেখা রয়েছে। তিনি বলেন, “বিষয়টি অত্যন্ত বিব্রতকর। দ্রুত সংশোধনের আশায় কার্ডগুলো বোর্ডে পাঠানো হয়েছে।”

একই অবস্থা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ-এও। কলেজটির উপাধ্যক্ষ প্রফেসর আক্তারুজ্জামান খান জানান, তাদের প্রায় এক হাজার পরীক্ষার্থীর প্রত্যেকের কার্ডেই একই ত্রুটি ধরা পড়েছে। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, “দ্রুত নতুন কার্ড ছাপানো না হলে পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে অতিরিক্ত হয়রানির শিকার হতে পারে।” এদিকে বরিশাল বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. তাজুল ইসলাম জানান, তাদের প্রতিষ্ঠানের প্রায় ২০০ পরীক্ষার্থীর কার্ডে ছেলে-মেয়ে নির্বিশেষে সবার ক্ষেত্রেই ‘ফিমেল’ ছাপা হয়েছে। তিনি নিশ্চিত করে বলেন, “সোমবারই সংশোধনের জন্য কার্ডগুলো বোর্ডে পাঠানো হয়েছে।”

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

৩৮ হাজার ছাত্রের কার্ডে ‘ফিমেল

বরিশাল শিক্ষা বোর্ডে ইতিহাসে অভূতপূর্ব ভুল

প্রকাশের সময়ঃ ০৩:৪৯:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬