ঢাকা ০৩:১২ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
টাঙ্গাইলে চরাঞ্চলে সূর্যমুখী চাষে সাফল্য, কৃষকের মুখে হাসি দুবাইতে আটকে পড়া প্রবাসীদের দেশে ফেরাতে বিশেষ ফ্লাইট ঢাকা দুই সিটিতে বকেয়া ৪৭০ কোটি, বিশেষ বরাদ্দ চেয়েছে প্রশাসকরা রাজনৈতিক বিষয়কে আদালতের বিষয়বস্তু বানিয়ে দ্বিচারিতা করছে সরকার: শিশির মনির জুলাই সনদ বাস্তবায়নে রাজপথে নামার হুঁশিয়ারি আসিফ মাহমুদের অফিসে দেরি করলে শাস্তি, কঠোর বার্তা অধিদপ্তরের বর্ণিল আয়োজনে জবিতে দোলপূর্ণিমা উদযাপন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদের ব্যাংক হিসাব তলব শিক্ষার্থী, প্রতিবন্ধী ও প্রবীণদের ট্রেন-মেট্রোরেলে ২৫% ভাড়া ছাড় চলমান ঋণ নবায়নে শিথিলতা, ২০২৭ পর্যন্ত বাড়তি সময় দিল বাংলাদেশ ব্যাংক

বর্ণিল আয়োজনে জবিতে দোলপূর্ণিমা উদযাপন

মঙ্গলবার সকাল থেকে সমাজবিজ্ঞান ও কলা অনুষদের মুক্তমঞ্চ প্রাঙ্গণে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা জড়ো হন।

রঙ, আবির আর আনন্দ-উচ্ছ্বাসে মুখর ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাস। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সনাতনী ধর্মাবলম্বী শিক্ষার্থীরা উদযাপন করেছেন দোলপূর্ণিমা।

মঙ্গলবার সকাল থেকেই সমাজবিজ্ঞান ও কলা অনুষদের মুক্তমঞ্চ প্রাঙ্গণে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা জড়ো হন। খোলা আকাশের নিচে দলবদ্ধভাবে শুরু হয় উৎসবের আয়োজন। রঙ-আবিরে একে অপরকে রাঙিয়ে, গান ও নাচের তালে দিনভর উৎসবে মেতে থাকেন তারা।

ঐতিহ্যবাহী পোশাকে অংশ নেওয়া শিক্ষার্থীদের উপস্থিতিতে পুরো প্রাঙ্গণ হয়ে ওঠে প্রাণবন্ত। কেউ আবির খেলায় ব্যস্ত, কেউ স্মৃতি ধরে রাখতে ছবি তুলছেন, আবার কেউ অংশ নিচ্ছেন সাংস্কৃতিক পরিবেশনায়। উৎসব ঘিরে ছিল উচ্ছ্বাস ও বন্ধুত্বের উষ্ণতা।

শিক্ষার্থীরা জানান, পড়াশোনার চাপের মাঝে এমন উৎসব ক্যাম্পাস জীবনে নতুন মাত্রা যোগ করে। এটি শুধু আনন্দের উপলক্ষ নয়, বরং পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন দৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় সনাতন বিদ্যার্থী সংসদের সভাপতি সুমন কুমার দাস বলেন, কেন্দ্রীয় মন্দিরে পূজা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দোলযাত্রা পালিত হয়েছে। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজনটি সাফল্যমণ্ডিত হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের উৎসব ক্যাম্পাসে সাম্প্রদায়িক সম্প্রীতি আরও জোরদার করবে।

ছাত্র ঐক্য পরিষদের সভাপতি প্রিয়ন্ত স্বর্ণকার বলেন, দীর্ঘদিনের প্রত্যাশা অনুযায়ী এবার কেন্দ্রীয় মন্দিরে আনুষ্ঠানিকভাবে দোলযাত্রা আয়োজন সম্ভব হয়েছে। একই সঙ্গে চলমান পবিত্র রমজান মাসের বিষয়টি বিবেচনায় রেখে অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতি সম্মান প্রদর্শনের চেষ্টা করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

উৎসবমুখর পরিবেশে দোলপূর্ণিমা উদযাপনের মধ্য দিয়ে জবি ক্যাম্পাসে সম্প্রীতি ও সহাবস্থানের বার্তাই প্রতিফলিত হয়েছে।

জনপ্রিয় সংবাদ

টাঙ্গাইলে চরাঞ্চলে সূর্যমুখী চাষে সাফল্য, কৃষকের মুখে হাসি

বর্ণিল আয়োজনে জবিতে দোলপূর্ণিমা উদযাপন

প্রকাশের সময়ঃ ১২:০৭:২১ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬