ঢাকা ০৪:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন বীরমোহন উচ্চ বিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে তদন্তে ৩ সদস্যের কমিটি রাজশাহীতে শুরু হলো এইচএসসি পরীক্ষা, অংশ নিচ্ছে সোয়া লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার সকালেই নিভে গেল তিশার স্বপ্ন-এক মৃত্যুর শোক, হাজার প্রশ্নের ভার শান্তিপূর্ণ পরিবেশে শুরু এইচএসসি পরীক্ষা, কারাগার থেকে পরীক্ষা দিলেন এক শিক্ষার্থী খেলা দেখা নিয়ে বিরোধ, সালিশ শেষে হামলায় বিএনপি নেতা নিহত লক্ষ্মীপুর থানার ওসি প্রত্যাহার বরিশালে ভূমি অফিসে অনিয়মের প্রমাণ, দুই কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় শাস্তি বেরোবির ৪ মেধাবী নারী শিক্ষার্থী পেলেন ‘হাসনা ইলাহি মেমোরিয়াল স্কলারশিপ’ যুবদল নেতার চেম্বারে চার যুবককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ছড়িয়ে তোলপাড়

নিখোঁজের চারদিন পর ভৈরবে ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার

নিহত মো.আলমগীর হোসেন। সংগৃহীত ছবি

কিশোরগঞ্জের ভৈরবে নিখোঁজের চারদিন পর জনতা ব্যাংক লিমিটেডের এক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মো. আলমগীর হোসেন ভৈরব শাখায় কর্মরত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, আলমগীর হোসেনের বাড়ি হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর লম্বাহাটি গ্রামে। প্রায় পাঁচ বছর আগে তিনি ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নের আদর্শপাড়া গ্রামের জহির উদ্দিনের মেয়ে তাছলিমা আক্তারকে বিয়ে করেন। তাদের একটি কন্যাসন্তান রয়েছে। পরিবার নিয়ে তিনি কালিকাপ্রসাদ বাসস্ট্যান্ড এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতেন। তার স্ত্রী তাছলিমা আক্তার ভৈরবের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

পরিবারের সদস্যরা জানান, গত রোববার সকাল সাড়ে ৮টার দিকে আলমগীর হোসেন অফিসে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন। এরপর থেকে তার সঙ্গে আর যোগাযোগ করা সম্ভব হয়নি। তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। এ ঘটনায় পরিবার উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করে।

বুধবার বিকেল আনুমানিক সাড়ে পাঁচটার দিকে কালিকাপ্রসাদ রেললাইনের পাশে স্থানীয়রা একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতাউর রহমান আকন্দ জানান, উদ্ধার হওয়া মরদেহটি চার দিন আগের হওয়ায় পচন ধরেছে এবং দুর্গন্ধ ছড়াচ্ছিল। প্রাথমিকভাবে এটি আলমগীর হোসেনের মরদেহ বলে শনাক্ত করা হয়েছে। মরদেহে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

জনপ্রিয় সংবাদ

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ সশস্ত্র আনসার মোতায়েন

নিখোঁজের চারদিন পর ভৈরবে ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার

প্রকাশের সময়ঃ ০২:০০:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬