ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
জামালপুরে চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন রাজপথ থেকে বঙ্গভবনে, ২৫৫ ভোটে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল পাগলা নদীতে গোসলে নেমে ডুবে গেল এইচএসসি পরীক্ষার্থী শামিমের প্রাণ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট নিয়ে সাংবাদিকদের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় ১৭ বছর ধরে নিজের চুল নিজেই কাটেন বেরোবির মুজাহিদুল নোবিপ্রবির শিক্ষা প্রশাসন বিভাগে ফুটবল দিয়ে শুরু খেলাধুলা ও সাংস্কৃতিক সপ্তাহ পদোন্নতির পর ১১২ উপসচিবকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পদায়ন কলকাতা ও লন্ডনের ঘটনায় ১০ বাংলাদেশির প্রাণহানিতে- জামায়াতের শোক বাস কাউন্টারে যাত্রী ওঠানো নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ-আহত অন্তত ১০ বিদায়ী বক্তব্যে আবেগঘন মির্জা ফখরুল, দলীয় এমপিদের কাছে চাইলেন দোয়া ও সমর্থন

দেশে তেলের পর্যাপ্ত মজুত, আতঙ্কিত না হওয়ার আহ্বান জ্বালানিমন্ত্রীর

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং এ নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।

শনিবার (৭ মার্চ) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, বর্তমানে দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত সরবরাহ রয়েছে এবং শিগগিরই আরও দুটি তেলবাহী জাহাজ দেশে পৌঁছাবে। আগামী ৯ মার্চ এসব জাহাজ বাংলাদেশে আসার কথা রয়েছে। ফলে তেল সংকটের কোনো আশঙ্কা নেই বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে বিশ্বজুড়ে জ্বালানি বাজারে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। এর প্রভাব স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে উদ্বেগ তৈরি করতে পারে। তবে পরিস্থিতি নিয়ে সরকার সতর্কভাবে নজরদারি করছে এবং বিষয়টি প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে।

মন্ত্রী আরও বলেন, বৈশ্বিক পরিস্থিতি অনিশ্চিত হওয়ায় সরকার সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সীমিত আকারে রেশনিং পদ্ধতি চালু করেছে। তবে অনেকেই এ সিদ্ধান্ত দেখে আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল মজুত করার চেষ্টা করছেন, যা অপ্রয়োজনীয় চাপ তৈরি করছে।

তিনি গণমাধ্যমের মাধ্যমে জনগণকে অযথা আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান। মন্ত্রী বলেন, পেট্রোল পাম্পগুলোতে নিয়মিত তেল সরবরাহ করা হচ্ছে এবং প্রয়োজন অনুযায়ী মানুষ তেল পাচ্ছেন। এ কারণে অতিরিক্ত তেল কিনে মজুত করার প্রয়োজন নেই।

কিছু পেট্রোল পাম্পে তেল স্বল্পতার বিষয়ে তিনি বলেন, সরকার নির্দিষ্ট পরিমাণে তেল সরবরাহ করছে। কোনো পাম্প দ্রুত সব তেল বিক্রি করে ফেললে পরবর্তী সরবরাহ পাওয়া পর্যন্ত তাদের অপেক্ষা করতে হয়। বিষয়টি সরকার মনিটর করছে বলেও জানান তিনি।

এছাড়া কেউ ইচ্ছাকৃতভাবে তেল বিক্রি বন্ধ রেখে অতিরিক্ত মুনাফা করার চেষ্টা করছে কি না তা খতিয়ে দেখা হবে বলে জানান মন্ত্রী। এ জন্য মোবাইল কোর্ট পরিচালনারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মোটরসাইকেলে দুই লিটার করে তেল দেওয়ার যে সীমাবদ্ধতা রয়েছে তা আপাতত বাড়ানোর কোনো পরিকল্পনা নেই বলেও জানান তিনি।

এদিকে এলএনজি সরবরাহ প্রসঙ্গে মন্ত্রী বলেন, সরকার কাতার থেকে এলএনজি আমদানি করছে এবং পাশাপাশি বিকল্প উৎস থেকেও জ্বালানি সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে ভবিষ্যতে কোনো সংকট তৈরি না হয়।

সবশেষে তিনি দেশবাসীর উদ্দেশে বলেন, বৈশ্বিক পরিস্থিতির কারণে সবাইকে সচেতনভাবে জ্বালানি ব্যবহার করতে হবে, তবে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

ট্যাগঃ
জনপ্রিয় সংবাদ

জামালপুরে চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড, ৭ জনের যাবজ্জীবন

দেশে তেলের পর্যাপ্ত মজুত, আতঙ্কিত না হওয়ার আহ্বান জ্বালানিমন্ত্রীর

প্রকাশের সময়ঃ ০৬:০২:১৫ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬