ঢাকা ১০:৫৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
চীনা দূতাবাসের জিম্মায় জামিন পেলেন চীন ও তাইওয়ানের ৬ নাগরিক ‘অপলক’ দিয়ে বড় পর্দায় রাজীব, জুটি হচ্ছেন নিশো-মেহজাবীন জনগণের প্রত্যাশা অনুযায়ী ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধনের আহ্বান মার্কিন নির্বাচনের প্রভাব পড়তে পারে জ্বালানি, বাণিজ্য ও বৈশ্বিক রাজনীতিতে চতুর্থ শ্রেণিতে ক্রীড়া ও সংস্কৃতি শিক্ষার নতুন বই, জানালেন প্রতিমন্ত্রী মধ্যবর্তী নির্বাচনে ধাক্কা, ট্রাম্পের রাজনৈতিক প্রভাব কি কমছে? খাদ্য অপচয় কমাতে সব মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজ করার আহ্বান পোশাকশ্রমিকদের দাবি পূরণে সরকারের প্রতি শফিকুর রহমানের আহ্বান চট্টগ্রামে শ্রমিক হত্যা ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির মশাল মিছিল টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে অবনতি তাইজুল ও মিরাজের

সেনা কর্মকর্তা পরিচয়ে প্রেমের ফাঁদ, কুয়াকাটায় যুবকের এক বছরের কারাদণ্ড

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ০৫:০৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬
  • ১২৭৬ Time View

কুয়াকাটায় সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

পটুয়াখালীর কুয়াকাটায় নিজেকে সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয় দিয়ে এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলা এবং তাঁকে আবাসিক হোটেলে নিয়ে যাওয়ার ঘটনায় আব্দুল জলিল (২২) নামে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত আব্দুল জলিল কুয়াকাটা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ইনসান উদ্দিনের ছেলে। পেশায় তিনি একজন জেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নিজেকে সেনাবাহিনীর কর্মকর্তা পরিচয় দিয়ে সম্প্রতি বাগেরহাট এলাকার এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন জলিল। পরে ওই তরুণীকে কুয়াকাটার একটি আবাসিক হোটেলে নিয়ে যান তিনি।

বিষয়টি জানতে পেরে তরুণীর পরিবারের সদস্যরা কুয়াকাটায় এসে তাঁদের অবস্থান শনাক্ত করেন এবং পুলিশকে খবর দেন। পরে মহিপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে জলিলকে আটক করে।

এরপর জলিলের স্ত্রী ও তরুণীর পরিবারের সদস্যদের অভিযোগ এবং উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণ যাচাই করে ভ্রাম্যমাণ আদালত তাঁকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদেক বলেন, সরকারি কর্মকর্তা হিসেবে মিথ্যা পরিচয় দিয়ে প্রতারণা করা আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। অভিযোগ ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আইন অনুসরণ করে ওই যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এ ধরনের অপরাধের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মিথ্যা পরিচয়ে প্রতারণার ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

চীনা দূতাবাসের জিম্মায় জামিন পেলেন চীন ও তাইওয়ানের ৬ নাগরিক

সেনা কর্মকর্তা পরিচয়ে প্রেমের ফাঁদ, কুয়াকাটায় যুবকের এক বছরের কারাদণ্ড

প্রকাশের সময়ঃ ০৫:০৮:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬