ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি সাইনবোর্ডে ‘ডাক্তার’, আসলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট! চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতিতে ‘অবরুদ্ধ করে’ পিটুনি, আহত ৭; সাংবাদিক-পুলিশও লাঞ্ছিত “মনগড়া প্রচার সংখ্যার ভিত্তিতে আর রাষ্ট্রীয় বিজ্ঞাপন নয়”- তথ্যমন্ত্রী শিবগঞ্জে বিদ্যালয় প্রাঙ্গণে আগুনের খেলায় মেতে উঠল শিশুরা মাগুরায় শুরু দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬” দেবিদ্বারে ছেলের পিটুনিতে বাবার মৃত্যু পাটগ্রাম সীমান্তে সাবেক কূটনীতিক আটক, জব্দ ৭ পাসপোর্ট প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনে গৌরনদীতে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু পারিবারিক কলহের জেরে নাটোরে বৃদ্ধ স্বামী খুন, স্ত্রী আটক

ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগের মামলায় হিরো আলমের জামিন  

আশরাফুল আলম ওরফে হিরো আলম।সংগৃহীত ছবি

বিয়ের আশ্বাসে ধর্ষণ, শারীরিক নির্যাতন ও জোরপূর্বক গর্ভপাত করানোর অভিযোগে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম, যিনি হিরো আলম নামে পরিচিত। বুধবার (১১ মার্চ) বিকেলে আদালত থেকে তিনি জামিন লাভ করেন।

এর আগে গত ১৯ ফেব্রুয়ারি বগুড়া শহরের শাজাহানপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। তার কয়েকদিন আগে, ১০ ফেব্রুয়ারি বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক আনোয়ারুল হক মামলার শুনানি শেষে হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

মামলার এজাহার অনুযায়ী, ভুক্তভোগী সাদিয়া রহমান মিথিলাকে ‘নায়িকা বানানোর প্রলোভন’ দেখিয়ে একাধিকবার ধর্ষণ ও শারীরিক নির্যাতন করার অভিযোগ আনা হয়েছে হিরো আলমের বিরুদ্ধে। পাশাপাশি তাকে জোরপূর্বক গর্ভপাত করাতে বাধ্য করা হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী মিথিলা গত বছরের ২১ এপ্রিল বগুড়ার আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করেন। মামলার তদন্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ার তথ্য আদালতে জানায়।

পরবর্তীতে আদালত অভিযোগ আমলে নিয়ে হিরো আলমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। সেই পরোয়ানার ভিত্তিতেই তাকে গত ১৯ ফেব্রুয়ারি গ্রেপ্তার করা হয়েছিল।

মামলার পরবর্তী আইনি কার্যক্রম আদালতে চলমান রয়েছে।

জনপ্রিয় সংবাদ

হামের থাবায় নিঃস্ব পরিবার: সন্তানের চিকিৎসায় বিক্রি হচ্ছে গরু, হারাচ্ছে চাকরি

ধর্ষণ ও গর্ভপাতের অভিযোগের মামলায় হিরো আলমের জামিন  

প্রকাশের সময়ঃ ০৬:০৫:১২ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬