ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
বেরোবিতে ‘জার্নাল অব লাইফ অ্যান্ড আর্থ সায়েন্সেস’-এর দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন চীনা দূতাবাসের জিম্মায় জামিন পেলেন চীন ও তাইওয়ানের ৬ নাগরিক ‘অপলক’ দিয়ে বড় পর্দায় রাজীব, জুটি হচ্ছেন নিশো-মেহজাবীন জনগণের প্রত্যাশা অনুযায়ী ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধনের আহ্বান মার্কিন নির্বাচনের প্রভাব পড়তে পারে জ্বালানি, বাণিজ্য ও বৈশ্বিক রাজনীতিতে চতুর্থ শ্রেণিতে ক্রীড়া ও সংস্কৃতি শিক্ষার নতুন বই, জানালেন প্রতিমন্ত্রী মধ্যবর্তী নির্বাচনে ধাক্কা, ট্রাম্পের রাজনৈতিক প্রভাব কি কমছে? খাদ্য অপচয় কমাতে সব মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজ করার আহ্বান পোশাকশ্রমিকদের দাবি পূরণে সরকারের প্রতি শফিকুর রহমানের আহ্বান চট্টগ্রামে শ্রমিক হত্যা ও মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির মশাল মিছিল

খুলনা জেলা পুলিশের অভ্যন্তরীণ নির্দেশনা ফাঁস, তদন্তে তিন সদস্যের কমিটি

  • অধিকার ডেস্কঃ
  • প্রকাশের সময়ঃ ১২:৩২:১০ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • ১২৭৮ Time View

পুলিশ সদস্যদের রাতে চলাচল নিয়ে অভ্যন্তরীণ নির্দেশনা প্রকাশের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে খুলনা জেলা পুলিশ।

দায়িত্ব পালন শেষে রাতে একা চলাচল না করার বিষয়ে পুলিশ সদস্যদের দেওয়া অভ্যন্তরীণ নির্দেশনা প্রকাশ্যে আসার পর সমালোচনার মুখে তদন্ত কমিটি গঠন করেছে খুলনা জেলা পুলিশ। নির্দেশনাটি কীভাবে প্রকাশিত হয়েছে, তা খতিয়ে দেখতে তিন সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে।

রোববার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জেলা পুলিশ জানায়, অভ্যন্তরীণ নিরাপত্তা ও সচেতনতা বাড়াতে জারি করা নির্দেশনাটি জনসমক্ষে আসায় বিভ্রান্তি তৈরি হয়েছে। তদন্তে নির্দেশনা প্রকাশের সঙ্গে সংশ্লিষ্ট কারও দায়িত্বহীনতা বা বিধিবহির্ভূত কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া গেলে প্রচলিত বিধি অনুযায়ী বিভাগীয় ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি দায়িত্ব পালন শেষে গভীর রাতে ছিনতাইকারীদের হামলায় আহত হন পুলিশ পরিদর্শক মো. শাহ আলম। তিনি সাদা পোশাকে রূপসা ফেরি পার হয়ে রিকশায় খুলনা মহানগরীর পুলিশ ক্লাবে যাচ্ছিলেন। পথে কলেজিয়েট স্কুলের কাছে তিনজন ছিনতাইকারী তাঁর ওপর হামলা চালায়।

এ সময় ছিনতাইকারীরা তাঁর মানিব্যাগ ও দুটি মুঠোফোন ছিনিয়ে নেয়। বাধা দিতে গেলে তাঁদের একজন চাপাতি দিয়ে শাহ আলমের দুই হাতে এলোপাতাড়ি কোপ দেয়। এতে তাঁর দুই হাত গুরুতর জখম হয়।

এ ঘটনার পর পুলিশ সদস্যদের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করতে গত শুক্রবার সকালে পুলিশ সুপারের স্বাক্ষরে একটি আন্তবিভাগীয় অফিস আদেশ জারি করা হয়। এতে দায়িত্ব পালন শেষে, বিশেষ করে গভীর রাতে সাদা পোশাকে চলাচলের সময় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছিল।

জেলা পুলিশের দাবি, আদেশটি কেবল বাহিনীর সদস্যদের অভ্যন্তরীণ নিরাপত্তা ও সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে দেওয়া হয়েছিল। পুলিশের নিয়মিত কার্যক্রম সীমিত করা কিংবা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নেতিবাচক বার্তা দেওয়া এর উদ্দেশ্য ছিল না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জেলার থানাগুলোতে নিয়মিত কার্যক্রমের পাশাপাশি চেকপোস্ট স্থাপন, অপরাধ দমনে অভিযান, অবৈধ অস্ত্র উদ্ধার এবং পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারের কার্যক্রম অব্যাহত রয়েছে। এসব তৎপরতায় অপরাধ নিয়ন্ত্রণে ইতিবাচক অগ্রগতি হচ্ছে বলেও দাবি করেছে পুলিশ।

খুলনা জেলা পুলিশ জানিয়েছে, অভ্যন্তরীণ নির্দেশনা প্রকাশের পর তৈরি হওয়া বিভ্রান্তি আইনশৃঙ্খলা রক্ষায় তাদের নিয়মিত কার্যক্রমে প্রভাব ফেলবে না। এ বিষয়ে জনসাধারণকে বিভ্রান্ত না হয়ে বস্তুনিষ্ঠ তথ্যের ভিত্তিতে পরিস্থিতি বিবেচনার আহ্বান জানানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

বেরোবিতে ‘জার্নাল অব লাইফ অ্যান্ড আর্থ সায়েন্সেস’-এর দ্বিতীয় খণ্ডের মোড়ক উন্মোচন

খুলনা জেলা পুলিশের অভ্যন্তরীণ নির্দেশনা ফাঁস, তদন্তে তিন সদস্যের কমিটি

প্রকাশের সময়ঃ ১২:৩২:১০ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬