ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
ক্ষেতলালে সরকারি পুকুরে মাটি-বালু উত্তোলনের অভিযোগ “পোরশায় প্রেসার কুকারের আঘাতে ৫ সন্তানের জননীর মৃত্যু, স্বামী আটক” “জিরো টলারেন্সে দুর্নীতি দমন: মডেল জেলা গড়তে সাংবাদিকদের পাশে চান ডিসি” গণরায়ের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদ ও সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবিতে মানববন্ধন পত্নীতলায় দ্রুতগতির পিকআপের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধ সাইকেল আরোহীর ইবি বিএনসিসির মহিউদ্দিন, সেনাবাহিনীতে জেসিও পদে চূড়ান্তভাবে নির্বাচিত জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়নে ছাত্রশিবির রাজপথে সক্রিয় থাকবে- সভাপতি নূরুল সিইসি শপথ ভঙ্গ করেছেন-স্বরাষ্ট্রমন্ত্রী বিবাহবন্ধনে আবদ্ধ হলেন সিমরিন লুবাবা খালাকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ গুম, গ্রেপ্তার ভাগ্নে

এ সপ্তাহে ওটিটিতে নতুন যেসব সিনেমা ও সিরিজ

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময়ঃ ০১:৫৫:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬
  • ১২৬৬ Time View

‘মেইড ইন কোরিয়া’ সিনেমার দৃশ্য। ছবি:সংগৃহীত

চলতি সপ্তাহে বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে ভিন্ন ভাষা ও ঘরানার বেশ কয়েকটি সিনেমা ও সিরিজ। দর্শকদের জন্য সংক্ষেপে তুলে ধরা হলো সেগুলোর কিছু তথ্য।

হইচই

১৩ মার্চ ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে মুক্তি পেয়েছে বাংলা চলচ্চিত্র ‘লহ গৌরাঙ্গের নাম রে’। এতে অভিনয় করেছেন দিব্যজ্যোতি দত্ত, শুভশ্রী গাঙ্গুলি, ইন্দ্রনীল সেনগুপ্ত ও ঈশা সাহা। ছবির কাহিনিতে তুলে ধরা হয়েছে শ্রীচৈতন্য মহাপ্রভুর জীবনের একটি রহস্যঘেরা অধ্যায় এবং তাঁর অন্তর্ধানকে ঘিরে নানা প্রশ্ন। তিনটি ভিন্ন সময়ের প্রেক্ষাপটে নির্মিত এই সিনেমায় চৈতন্যদেবের প্রেম, ভক্তি ও অহিংসার দর্শনের দিকটি বিশেষভাবে তুলে ধরা হয়েছে।

নেটফ্লিক্স

নেটফ্লিক্সে ১২ মার্চ মুক্তি পেয়েছে তামিল ভাষার সিনেমা মেইড ইন কোরিয়া’। প্রিয়াঙ্কা আরুল মোহন ও পার্ক হাই জিন অভিনীত এই ছবির গল্প তামিলনাড়ুর কোলাপ্পুর গ্রামের মেয়ে শেনবাকে ঘিরে। দক্ষিণ কোরিয়ায় নতুন জীবনের স্বপ্ন নিয়ে সিউলে পাড়ি জমালেও সেখানে গিয়ে নানা বাধা ও ব্যক্তিগত সংকটে পড়তে হয় তাকে। এই প্রতিকূলতার মধ্যেই এক কোরিয়ান তরুণের সঙ্গে তার পরিচয় ঘটে, যা গল্পে নতুন মোড় আনে।

একই দিনে প্ল্যাটফর্মটিতে এসেছে স্প্যানিশ সিরিজ ‘দ্যাট নাইট’। ক্লারা গ্যালে, ক্লডিয়া সালাস ও পলা ইউসারো অভিনীত এই সিরিজে দেখা যায়, ডোমিনিকান রিপাবলিকে ছুটি কাটাতে গিয়ে এলেনা নামের এক তরুণী দুর্ঘটনাবশত একজনকে গাড়ি চাপা দেয়। ভয়ে সে দুই বোন পাউলা ও ক্রিসের সহায়তা নেয়। কিন্তু ঘটনাটি গোপন করতে গিয়ে তারা আরও জটিল পরিস্থিতির মধ্যে জড়িয়ে পড়ে।

প্রাইম ভিডিও

১৩ মার্চ প্রাইম ভিডিওতে মুক্তি পেয়েছে জনপ্রিয় হিন্দি সিরিজ ‘অ্যাসপিরেন্টস’–এর তৃতীয় সিজন। নবীন কাস্তুরিয়া, শিবঙ্কিত সিং ও অভিলাষ থাপলিয়াল অভিনীত এই মৌসুমে তিন বন্ধু অভিলাষ, গুঁড়িয়া ও এসকের জীবনের নতুন অধ্যায় তুলে ধরা হয়েছে। বিশেষ করে জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনের সময় অভিলাষকে যে প্রশাসনিক চাপ, রাজনৈতিক প্রভাব ও দুর্নীতির চ্যালেঞ্জের মুখে পড়তে হয়, সেটিই সিরিজটির প্রধান বিষয়।

জিওহটস্টার

জিওহটস্টারে ১৩ মার্চ মুক্তি পেয়েছে অ্যানিমেশন চলচ্চিত্র ‘জুটোপিয়া ২। জেনিফার গুডউইন, জেসন বেটম্যান, ইদ্রিস আলবা ও শাকিরা এতে কণ্ঠ দিয়েছেন। জুটোপিয়া নামের প্রাণীদের শহরকে কেন্দ্র করে নির্মিত এই ছবিতে পুলিশ অফিসার জুডি হপস ও তার সহযোগী নিক ওয়াইল্ড নতুন এক রহস্যময় ঘটনার তদন্তে নামে। সেই রহস্য উন্মোচনের অভিযানই এই পর্বের মূল আকর্ষণ।

দর্শকদের জন্য বিভিন্ন ঘরানার এসব নতুন কনটেন্ট ইতোমধ্যেই সংশ্লিষ্ট ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে।

জনপ্রিয় সংবাদ

ক্ষেতলালে সরকারি পুকুরে মাটি-বালু উত্তোলনের অভিযোগ

এ সপ্তাহে ওটিটিতে নতুন যেসব সিনেমা ও সিরিজ

প্রকাশের সময়ঃ ০১:৫৫:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬