ঢাকা ০৫:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
[gtranslate]
শিরোনামঃ
পদোন্নতির পর ১১২ উপসচিবকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পদায়ন কলকাতা ও লন্ডনের ঘটনায় ১০ বাংলাদেশির প্রাণহানিতে- জামায়াতের শোক বাস কাউন্টারে যাত্রী ওঠানো নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ-আহত অন্তত ১০ বিদায়ী বক্তব্যে আবেগঘন মির্জা ফখরুল, দলীয় এমপিদের কাছে চাইলেন দোয়া ও সমর্থন টিকটকে আসছে নতুন সুবিধা নারীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে মেঘনা ঈদে মিলাদুন্নবী উদযাপনে সরকারের জাতীয় কর্মসূচি ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনের আগে বিএনপির সংসদীয় দলের সভা চলন্ত ট্রেন থেকে তেল চুরির ভিডিও ভাইরাল বাগমারায় মুক্তিযোদ্ধার দুই সন্তানকে ইজিবাইক উপহার

নাটোরে ২ কোটি টাকার খাল খনন প্রকল্পের উদ্বোধন করলেন হুইপ দুলু

গতকাল দুপুরে বড়াইগ্রাম উপজেলার মির্জা মাহমুদ খাল খনন কাজের উদ্বোধন করা হয়।

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় প্রায় ২ কোটি ৬২ লাখ টাকা ব্যয়ে খাল খনন প্রকল্পের উদ্বোধন করেছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

সোমবার (১৬ মার্চ) দুপুরে বড়াইগ্রাম উপজেলার মির্জা মাহমুদ খাল খনন কাজের উদ্বোধনকালে তিনি বলেন, ভোটের কালি মুছে যাওয়ার আগেই সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে।

হুইপ দুলু বলেন, “নির্বাচনের আগে জনগণকে দেওয়া অঙ্গীকার অনুযায়ী ইতোমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড এবং ইমাম-মোয়াজ্জিনদের মাসিক ভাতা চালু করা হয়েছে। উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতায় দেশের বিভিন্ন স্থানে খাল খনন ও পুনঃখনন কার্যক্রমও শুরু হয়েছে।”

তিনি আরও বলেন, দিনাজপুরের কাহালুতে খাল খনন কর্মসূচির উদ্বোধনের মাধ্যমে সারাদেশে এই কার্যক্রম শুরু হয়েছে এবং বিভিন্ন জেলায় সংসদ সদস্য ও মন্ত্রীদের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে খাল খনন কাজ উদ্বোধন করা হচ্ছে। নাটোরের এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এলাকার কৃষি উৎপাদন বৃদ্ধি, সেচ সুবিধা সম্প্রসারণ এবং জলাবদ্ধতা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জানা গেছে, ২ কোটি ৬২ লাখ টাকা ব্যয়ে প্রায় ৪.৮৫ কিলোমিটার দীর্ঘ মির্জা মাহমুদ খাল খনন করা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে আশপাশের কৃষিজমিতে পানির প্রবাহ স্বাভাবিক হবে এবং কৃষকদের সেচ সুবিধা বাড়বে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাটোর-৪ (লালপুর-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য আব্দুল আজিজ, নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনু, জেলা প্রশাসক আসমা শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার খায়ের, জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রিফাত করিমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

এর আগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন হুইপ দুলু। এ সময় তিনি সবার সহযোগিতায় একটি শান্তিপূর্ণ, উন্নত ও বসবাসযোগ্য নাটোর গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন।

জনপ্রিয় সংবাদ

পদোন্নতির পর ১১২ উপসচিবকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে পদায়ন

নাটোরে ২ কোটি টাকার খাল খনন প্রকল্পের উদ্বোধন করলেন হুইপ দুলু

প্রকাশের সময়ঃ ০১:০৮:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬